Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাহিদুর রহমান
নাসির আহমেদ, গাজীপুর
১০:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৫
জাহিদুর রহমান
১০:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৫
নাসির আহমেদ, গাজীপুর
১০:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আরও খবর
ফিরে দেখা ৩৩ জুলাই ২০২৪: সারা দেশে বিক্ষোভ ও অসহযোগ আন্দোলনের ডাক
কিশোরগঞ্জে জহুরুল ইসলামের জন্মবার্ষিকীতে শিক্ষাঙ্গনে সবুজায়ন কর্মসূচি
রোববার টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কালাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি ডলার-সম্পাদক পাভেল
সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

পথের ভোগান্তি নিয়ে বাড়ি ফেরা

জাহিদুর রহমান
নাসির আহমেদ, গাজীপুর
১০:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৫
জাহিদুর রহমান
১০:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৫
নাসির আহমেদ, গাজীপুর
১০:৪০, ২৪ সেপ্টেম্বর ২০১৫
আপডেট: ১২:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৫
সাভারের বিভিন্ন স্থানে এভাবেই যানজটে আটকে আছে যানবাহন। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল আজহা কাল। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে চলেছেন মানুষ। কিন্তু পথে পথে নানা বিড়ম্বনা ও দুর্ভোগ বাড়ি ফেরার আনন্দকে ম্লান করে দিচ্ছে। রাজধানী থেকে উত্তরবঙ্গগামী লোকজনকে সাভারে ও আশুলিয়ায় দীর্ঘ সময় যানজটের পড়ে থাকতে হচ্ছে। এখানে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে উলাইল গরুর হাটের কারণে গতকাল বুধবার রাত থেকেই সড়কের হেমায়েতপুর থেকে সৃষ্টি হয় যানজটের। এ ছাড়া সাভার বাজার ও নবীনগর বাসস্ট্যান্ড হয়ে মহাসড়কের চন্দ্রা অংশে উঠতেই দীর্ঘস্থায়ী দুর্ভোগের কবলে পড়তে হচ্ছে যাত্রীদের।

যানজটের কারণে গত রাতে গাবতলীতে পৌঁছে উত্তরবঙ্গগামী যাত্রীদের অনেকেই এখনো আটকে আছেন আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে। একই কারণে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের অনেকেই এখনো পাটুরিয়া ঘাট পার হতে পারেননি।

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও কোরবানির পশুবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের প্রভাবে চন্দ্রা অভিমুখে যান চলাচল রাত থেকেই কার্যত অচল হয়ে পড়ে। থেমে থেমে বৃষ্টি পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে। বিশেষত, যাঁরা বাসের ছাদে কিংবা পশুর ট্রাকে করে বাড়ি ফিরছেন, তাঁদের অনেকেই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, চন্দ্রায় যানজটের প্রভাবেই আশুলিয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তবে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সাভারে সড়কের ওপর পশুর হাট বসানোর অনুমতি দেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সাভার পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে, মহাসড়কের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েক স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তা ছাড়া কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত ২১ কিলোমিটার সড়কেও একই রকম যানজট রয়েছে। এ কারণে যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলেও তা মানা হচ্ছে না। মহাসড়কের এই যানজটে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন পশু ব্যবসায়ী ও ঈদে ঘরমুখো যাত্রীরা, বিশেষত নারী, শিশু ও বৃদ্ধরা।

এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক ও ঘরমুখো মানুষ বহনকারী যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। ফলে এ সড়কেও থেমে থেমে এগোচ্ছে পরিবহনের সারি।

সর্বাধিক পঠিত
  1. ৭ বছরের শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগ, মাদ্রাসা শিক্ষক আটক
  2. এবার জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশ বলছে কিছুই ঘটেনি
  3. দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
  4. সাতক্ষীরা সীমান্তে বিপুল ভারতীয় মালামাল জব্দ
  5. ঢাকা মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
  6. ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x