সংবাদ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রদূত
নির্ধারিত সময়েই বাংলাদেশে আসবেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্বনির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবেন। আজ শনিবার এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ।
রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নিকোলেভ বলেন, ‘নির্দিষ্ট সময়ে ও নির্ধারিত তারিখেই রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন -এই কথাটির আমি পুনরাবৃত্তি করতে চাই।’
পুতিনের সফরে বেশকিছু চুক্তি হতে পারে বলেও জানান রাশিয়ার রাষ্ট্রদূত।
বাংলাদেশ সরকারের সঙ্গে এক চুক্তি অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন পরমাণু প্রতিষ্ঠান রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট নির্মাণ করবে। এ নিয়ে একটি সাধারণ চুক্তিও করা হবে বলেও আশা করা হচ্ছে।
চুক্তি সই অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন কি না, তা জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এটি পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

অনলাইন ডেস্ক