গোপালপুর পৌরসভার কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামিরুল ইসলামের মরদেহ ধরে স্বজনের আহাজারি। ছবি : এনটিভি
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামিরুল আজ রোববার দুপুরে তাঁর বিরোপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে জোহরের নামাজ পড়ার জন্য পাশের মসজিদে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত বাড়ির কাছেই তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জামিরুলকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারা কী কারণে জামিরুলকে হত্যা করেছে, তা উদঘাটনসহ হত্যাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি।

হালিম খান, নাটোর