Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:১২, ১৪ অক্টোবর ২০১৫
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:১২, ১৪ অক্টোবর ২০১৫
আপডেট: ১৮:১২, ১৪ অক্টোবর ২০১৫
আরও খবর
এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’বাজেট বলছে তরুণ সমাজ
শিক্ষা ট্রাস্টের মাধ্যমে আদর্শ ও কর্মক্ষম মানুষ তৈরি হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
মেধাপাচারকে ‘মেধা প্রবাহে’ রূপান্তরের পরিকল্পনা সরকারের
ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে : ডিএনসিসি প্রশাসক

অবশেষে ভৈরব নদের পাটা উচ্ছেদ শুরু

সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:১২, ১৪ অক্টোবর ২০১৫
সাইফুল ইসলাম সজল, যশোর
১৮:১২, ১৪ অক্টোবর ২০১৫
আপডেট: ১৮:১২, ১৪ অক্টোবর ২০১৫
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে আজ বুধবার ভৈরব নদে অবৈধ দখলদারদের দেওয়া পাটা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ছবি : এনটিভি

যশোর শহরের ভেতর দিয়ে প্রবাহিত ভৈরব নদে অবৈধ দখলদারদের দেওয়া পাটা শেষপর্যন্ত উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। আজ বুধবার শহরের পূর্বপ্রান্তে ঝুমঝুমপুর এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমানের নেতৃত্বে ভৈরব নদের পাটা উচ্ছেদ শুরু হয়। এ সময় তাঁর সঙ্গে সহকারী ভূমি কর্মকর্তা তামিনুল ইসলাম ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবরসহ পুলিশ সদস্যরা ছিলেন। প্রথম দিনের অভিযানে তিনটি পাটা উচ্ছেদ করা হয়েছে। এ সময় নদের দখলদারদের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর জানান, জেলার সব নদী ও উন্মুক্ত জলাশয় থেকে সব ধরনের প্রতিবন্ধকতা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

যশোর শহর ও শহরতলিতে সরকারি দলের নাম ভাঙিয়ে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভৈরব নদের অংশবিশেষ দখল করে পাটা দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। আবার সরকারি দলের অপর একটি অংশ নদের বুক থেকে অবৈধ পাটা উচ্ছেদ করে ভৈরব নদের অবাধ পানিপ্রবাহের ব্যবস্থা করার দাবি করে আসছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘যারা নদী দখল করে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে তারা কোনো দলের লোক হতে পারে না। প্রবহমান জলাশয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। যারা এ কাজ করছে তারা দলের নাম ব্যবহার করছে মাত্র। আইনশৃঙ্খলা কমিটির গত দুটি সভায় এ ব্যাপারে আমি জোরালো বক্তব্য দিয়েছি। পাটা উচ্ছেদ শুরু হওয়ায় আমি খুশি।’

যশোর অঞ্চলের নদ-নদী সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে দু-একটা পাটা উচ্ছেদ করা হলেও এ কার্যক্রম বেশিদিন চলে না। নদ-নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু তা না করায় প্রভাবশালীরা নদ-নদীর জমি দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করার সুযোগ পায়।

সর্বাধিক পঠিত
  1. রাউজানে যুবদলনেতাকে গুলি করে হত্যা
  2. মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  3. চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর : দুই পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ১
  4. ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
  5. এবার বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি : তারেক রহমান
  6. মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x