Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
১৬:৪৬, ১৬ জুন ২০১৯
সোহেল হাফিজ, বরগুনা
১৬:৪৬, ১৬ জুন ২০১৯
আপডেট: ১৬:৪৬, ১৬ জুন ২০১৯
আরও খবর
জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস : চরমোনাই পীর
যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট নিয়ে যা বললেন জামায়াত আমির
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া
এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি : নাহিদ
দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ

নির্বাচনের তিন দিন আগে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল

সোহেল হাফিজ, বরগুনা
১৬:৪৬, ১৬ জুন ২০১৯
সোহেল হাফিজ, বরগুনা
১৬:৪৬, ১৬ জুন ২০১৯
আপডেট: ১৬:৪৬, ১৬ জুন ২০১৯
বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজবি-উল-কবির জমাদ্দার। ছবি : সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি কাজে বাধা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজবি-উল-কবির জমাদ্দারের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার রাতে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার নির্বাচন কর্মকর্তা ও তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।

দিলীপ কুমার হাওলাদার বলেন, গত ১২ ও ১৩ জুন আওয়ামী লীগ প্রার্থী রেজবি-উল-কবির জমাদ্দার বিভিন্নভাবে সরকারি কাজে বাধা ও আচরণবিধি লঙ্ঘন করেন। এ কারণে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২ জুন রাত ৮টার পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অনেক নেতাকর্মী, সমর্থকসহ শোডাউন করে তালতলী বাজারে প্রবেশ করছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জমাদ্দার। এ সময় নির্বাচনী দায়িত্বে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং জেলা প্রশাসনের ওই ম্যাজিস্ট্রেটকে জিম্মি করেন।

এরপর গত ১৩ জুন নির্বাচনী প্রচারণার সময় তালতলীর নিদ্রা এলাকায় বিকেলে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবি-উল-কবির জমাদ্দারের কর্মী-সমর্থকরা। এতে একজন প্রসূতি মাসহ ১০ থেকে ১২ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনী দায়িত্বে থাকা একজন ম্যাজিস্ট্রেটের প্রহরায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সে সময় বরগুনা জেলা প্রশাসনের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করাসহ গাড়ি ভাঙচুর করেন রেজবির কর্মী-সমর্থকরা।

এ বিষয়ে রেজবি-উল-কবির জমাদ্দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তিনি প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ রোববার হাইকোর্টে রিট আবেদন করেছেন। আগামীকাল সোমবার রিটের শুনানি হতে পারে বলে এক আইনজীবী সূত্রে জানা গেছে।

আগামী ১৮ জুন মঙ্গলবার পঞ্চম ধাপে তালতলীতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তিন দিন আগে ক্ষমতাসীন দলের এই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো।

সর্বাধিক পঠিত
  1. ‘গান-বাজনা হারাম’ ঘোষণা করে নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার
  2. ইসলামপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা উধাও
  3. ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
  4. গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী, মিলল নানা অনিয়ম
  5. মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে হত্যা করেন সৎ বাবা
  6. তেল পাচার রোধে কুমিল্লা সীমান্তে বিজিবির ডগ স্কোয়াড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x