Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
হালিম খান, নাটোর
২২:১০, ২৮ অক্টোবর ২০১৯
হালিম খান, নাটোর
২২:১০, ২৮ অক্টোবর ২০১৯
আপডেট: ২২:১০, ২৮ অক্টোবর ২০১৯
আরও খবর
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ডিএমপির সিটিটিসি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের হাইকমিশনার
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি

উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে : সেনাপ্রধান

হালিম খান, নাটোর
২২:১০, ২৮ অক্টোবর ২০১৯
হালিম খান, নাটোর
২২:১০, ২৮ অক্টোবর ২০১৯
আপডেট: ২২:১০, ২৮ অক্টোবর ২০১৯
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আজ সোমবার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীর প্রথাগত কাজের পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা স্থায়ীকরণের লক্ষ্যে আমাদেরকে অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নতিসহ সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে যখনই সুযোগ আসবে তখনই তাতে অংশগ্রহণ করে দেশের অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে।

আজ সোমবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে কোর অব ইঞ্জিনিয়ার্সের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান আজিজ আহমেদকে আজ কোর অব ইঞ্জিনিয়ার্সের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। সেনাপ্রধান জেনারেল অনুষ্ঠানস্থলে পৌঁছালে কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। পরে কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারুক এবং জ্যেষ্ঠ সুবেদার মেজর অনারারি ক্যাপ্টেন রশিদ সেনাবাহিনী প্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের ‘কর্নেল কমান্ড্যান্ট’ এর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যদের উদ্দেশ্যে দরবার গ্রহণ করেন। দরবার শেষে কর্নেল কমান্ড্যান্ট কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

সেনাবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী একজন সিনিয়র অফিসারের প্রতি গভীর ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে পিতৃসুলভ অভিভাবকের আসনে ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ উপাধি দিয়ে অভিষিক্ত করা হয়ে থাকে। অনুষ্ঠানে সেনাবাহিনীর বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, কাদিরাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অসামরিক গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইঞ্জিনিয়ার কোরের সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

জেনারেল আজিজ আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর কোর অব ইঞ্জিনিয়ার্সের বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সব অধিনায়কদের উদ্দেশ্যে তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য ইঞ্জিনিয়ার কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই আপনাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ। আজ চৌকস প্যারেডের মাধ্যমে ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা আমাকে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করলেন। কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আমার ঐকান্তিক প্রচেষ্টা হবে কোর অব ইঞ্জিনিয়ার্সের সব সদস্যকে নিয়ে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদেরকে প্রস্তুত করা।’

সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর প্রথাগত কাজের পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা স্থায়ীকরণের লক্ষ্যে আমাদেরকে অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নতিসহ সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে যখনই সুযোগ আসবে তখনই তাতে অংশগ্রহণ করে দেশের অগ্রগতির এই ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে।

আমি এখন হতে আপনাদের যে কোনো সমস্যা সমাধানে তথা কোরের কল্যাণে যে কোনো পদক্ষেপ গ্রহণে সর্বদা সচেষ্ট থাকব। আমরা সবাই মিলে এই কোর অব ইঞ্জিনিয়ার্সের অগ্রযাত্রাকে আরো বেগবান ও আধুনিকতায় সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাব।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ও সদিচ্ছায় ইতিমধ্যে সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। কোর অব ইঞ্জিনিয়ার্স আমাদের সেনাবাহিনীর অন্যতম প্রধান সাপোর্টিং আর্মস। তাই এই বাহিনীর উন্নয়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করব ইনশা আল্লাহ।’

দেশ গঠনমূলক কাজে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান তুলে ধরে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে এই কোরের অবদান আজ জাতীয়ভাবে স্বীকৃত। কোর অব ইঞ্জিনিয়ার্সের সৈনিকবৃন্দ কর্তৃক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের সড়ক অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক পরিবেশ রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় কক্সবাজার সমুদ্র উপকুলে মেরিন ড্রাইভ নির্মাণের  মাধ্যমে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। বিভিন্ন জাতীয় মহাসড়ক প্রকল্প, ঢাকা মহানগরীর মেগা প্রজেক্ট হাতিরঝিল এলাকায় সমন্বিত উন্নয়ন প্রকল্প, ঢাকা মহানগরের যানজট নিরসনে সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পের আওতাধীন সড়ক অবকাঠামো নির্মাণসহ এয়ারপোর্ট রোডস্থ আন্ডারপাস, মিরপুর ফ্লাইওভার, রুমা ও থানচি ব্রিজ নির্মাণ, উখিয়া ও রামুতে বৌদ্ধ বিহার নির্মাণ ও সংস্কার এবং পদ্মা বহুমুখী সেতুর সংযোগ সড়ক এবং পদ্মা সেতু রেলওয়ে লিংক প্রজেক্টের মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পসমূহের বাস্তবায়নে সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে। কোর অব ইঞ্জিনিয়ার্স এই প্রকল্পসমূহে অত্যন্ত আস্থার সাথে তাদের দায়িত্ব পালন করে চলেছেন।’

সর্বাধিক পঠিত
  1. আওয়ামী লীগনেতা মুজিবুল হক চৌধুরীর ৭ বছর কারাদণ্ড
  2. কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ আহত ৯, বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো এলাকা
  3. ভারত থেকে আসা ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
  4. রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে
  5. শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  6. মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x