অল্প সময়ের মধ্যে খুলবে ফেসবুক : পলক
খুব অল্প সময়ের মধ্যে ফেসবুক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তথ্যপ্রযুক্তির ওপর জাতীয় বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
পলক বলেন, ‘আমরা ফেসবুক সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, অল্প সময়ের মধ্যে এটি খুলে দিতে পারব।’
ফেসবুক কখন খুলে দেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট করে সময় বলতে পারছি না, তবে আমি বলতে পারি আমরা শিগগিরই ফেসবুক খুলে দেব।’
গত ১৮ নভেম্বর নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বন্ধ দেয় সরকার। ২১ নভেম্বর রাতে যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ফাঁসি কার্যকর করা হয়।

অনলাইন ডেস্ক