Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১১:৩৬, ০৪ ডিসেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১১:৩৬, ০৪ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১১:৩৬, ০৪ ডিসেম্বর ২০১৫
আরও খবর
আরাকান আর্মির হাতে আটক ৩ কিশোরকে ফিরিয়ে আনল বিজিবি
রেশনিং পদ্ধতিতে রোববার থেকে জ্বালানি তেল বিক্রি : প্রতিমন্ত্রী
জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিলো সরকার
সিরাজদীখানে রেললাইনের রেলিং চুরির সময় পিকআপসহ আটক ৩
চাঁদপুরে মেঘনায় জাটকা শিকারের দায়ে আটক ১৭ জেলে

‘আলু লাগানো নেশা হইয়া গেছে’

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১১:৩৬, ০৪ ডিসেম্বর ২০১৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১১:৩৬, ০৪ ডিসেম্বর ২০১৫
আপডেট: ১১:৩৬, ০৪ ডিসেম্বর ২০১৫
মুন্সীগঞ্জে আলু উৎপাদনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার বড় কেওয়ার এলাকা থেকে তোলা। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জে আলু উৎপাদনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। এবার এ অঞ্চলে ১৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৩৭ হাজার ৬০০ হেক্টর জমিতে চাষাবাদ শুরু করেছেন কৃষকরা। তবে তাদের অভিযোগ, সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। এতে যেমন আর্থিকভাবে সমস্যায় পড়বে কৃষকরা, তেমনি উৎপাদন খরচ বাড়ার আশঙ্কাও আছে।

অবশ্য কৃষি অধিদপ্তরের দাবি, সারের দাম বৃদ্ধি পায়নি। কেউ বেশি রাখলে ডিলারশিপ বাতিল করা হবে।

সদর উপজেলার বড় কেওয়ার এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকরা ব্যস্ত সময় পার করছেন আলু চাষে। এঁদের অনেকেই গত বছর আলু আবাদ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন। কিন্তু ‘স্বভাবমতো’ এবারও লাভের আশায় নেমে পড়েছেন মাঠে।

বড় কেওয়ার এলাকার আলুচাষি রহিম মিয়া বলেন, ‘ভয় কাজ করে, দাম পামু তো! এখন আলু লাগানো নেশা হইয়া গেছে। তারপরও লাভের আশা করে আলু লাগাই। দেখেন, সার প্রতি বস্তায় নিধারিত দামের চাইতে ১০০ থেকে ১৫০ টাকা বেশি দিয়া কিনতে হচ্ছে।’

একই অভিযোগ করেন এলাকার কৃষক ছাত্তার দেওয়ান। তিনি বলেন, প্রতি বছর বিভিন্ন উপকরণ ও শ্রমিকদের মজুরি বাড়লেও তুলনামূলকভাবে ফসলের দাম বাড়ে না। ফলে কৃষকদের সবসময় থাকতে হয় উদ্বেগ আর উৎকণ্ঠায়।

জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপার এলাকার আবুল বাশার বলেন, ‘সারের দাম বেশি। আলু চাড়া আর কি লাগামু। যদি লস খাই তারপরও লাগাই লাভের আশায়।’

বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার ডিলার সমিতির জেলা সভাপতি হাজি মো. নোয়াব আলী বলেন, পুরো জেলায় সারের কোনো ঘাটতি নেই। ডিলাররা দাম বেশি রাখে না। তবে খুচরা বিক্রেতারা প্রতি বস্তায় ২০/৩০ টাকা বেশি রাখে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, সারের দাম কেউ বেশি রাখছে তা জানা নেই। প্রতিবারের মতো এবারও আলু আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তবে সারের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখছে তা জানা নেই। তবে কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এ বছর জেলার ৩৭ হাজার ৬০০ হেক্টর জমিতে আলু আবাদ হচ্ছে। দেশের শতকরা ১৯ ভাগ আলু মুন্সীগঞ্জ জেলায় উৎপাদিত হয়ে থাকে। গত বছর জেলায় মোট ১৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল।

কৃষি কর্মকর্তা আরো জানান, জেলার দুটি উপজেলায় নিচু জমিতে বন্যার পানি জমেছিল। সেটি দেরিতে নেমেছে। কিন্তু আলু উৎপাদনে এর কোনো প্রভাব পড়বে না।

সর্বাধিক পঠিত
  1. ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  2. ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
  3. পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২০০ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ
  4. বোতল কুড়িয়ে সংসার চালানো দম্পতির দায়িত্ব নিলেন যুবদলনেতা
  5. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহর নিঃশর্ত দুঃখপ্রকাশ
  6.  সিদ্ধিরগঞ্জের তিন ভূমি কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x