Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
২০:৫২, ২৪ ডিসেম্বর ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
২০:৫২, ২৪ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:৫২, ২৪ ডিসেম্বর ২০১৫
আরও খবর
‘আবহাওয়াজনিত কারণে বাড়ছে সর্দি-জ্বরের প্রকোপ’
ভাষা শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
শহীদ মিনারে রুমিন ফারহানাকে পুষ্পস্তবক অর্পণে বাধার অভিযোগ
দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির আভাস
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বান্দরবানে ৫ দিন বহিরাগত নিষেধ

বিপাকে পর্যটক ও হোটেল মালিকরা

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
২০:৫২, ২৪ ডিসেম্বর ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
২০:৫২, ২৪ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:৫২, ২৪ ডিসেম্বর ২০১৫
বান্দরবানের অন্যতম পর্যটনকেন্দ্র নীলাচল। ফাইল ছবি : এনটিভি

বান্দরবানে সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তার স্বার্থে আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পাঁচদিন আবাসিক হোটেলগুলোতে বহিরাগতদের গমনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। 

হঠাৎ নিষেধাজ্ঞায় বেকায়দায় পড়েছে বান্দরবানে প্রায় এক মাস আগে বুকিং, গাড়ির টিকেট সংগ্রহকারী পর্যটক এবং স্থানীয় আবাসিক হোটেলগুলোর মালিকরা। আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর স্বাক্ষরিত একটি পত্রে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদককে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা আবু জাফর।
 
ব্যবসায়ীরা জানান, শীতের সময়ে প্রতিবছর বান্দরবানে বিপুল পর্যটকের আগমন ঘটে। দেশি-বিদেশি হাজারো পর্যটকে মুখর এখন বান্দরবানের দর্শনীয় স্থানগুলো। কিন্তু আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলোতে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ২৮ ডিসেম্বর দিবাগত রাত থেকে ১ জানুয়ারি দিবাগত রাত পর্যন্ত টানা পাঁচদিন এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে এ নিষেধাজ্ঞার কারণে বান্দরবানে পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়েছে। নিষেধাজ্ঞার কারণে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের প্রতিদিন গড়ে প্রায় এক কোটি টাকা করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। 
হোটেল ব্যবসায়ীরা বলছেন, আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির জন্য প্রায় এক মাস আগে থেকেই জেলা শহরের আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউসগুলো বুকিং মানি পাঠিয়ে রুম বুকিং এবং যাত্রীবাহী গাড়িগুলোর অগ্রিম টিকেট সংগ্রহ করে রেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমণপিপাসু পর্যটকরা। অগ্রিম বুকিংয়ের টাকা নিয়ে অনেকে আবাসিক হোটেলগুলোর উন্নয়নে ব্যয়ও করে ফেলেছেন। 

ঢাকার পর্যটক রাহুল চক্রবর্তী ও রাজশাহীর পর্যটক আলম দিদারসহ অনেকে বলেন, কর্মস্থল থেকে ছুটি নিয়ে তাঁরা বান্দরবানে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করেছিলেন। অনেক চেষ্টা করে বাসের অগ্রিম টিকেট সংগ্রহ করে বান্দরবানে আবাসিক হোটেলে অগ্রিম টাকা পাঠিয়ে রুম বুকিং করেছেন। সব প্রস্তুতি শেষ করে ভেবেছিলেন পরিবার নিয়ে বেড়াতে যাবেন বান্দরবান। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তাঁরা বান্দরবান যেতে পারবেন না। পর্যটন শহরে এমন নিষেধাজ্ঞা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। পর্যটক ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে প্রশাসনকে নিষেধাজ্ঞা শিথিল করা উচিত। 

জেলা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, জেলা শহরের ৪৫টি আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, রিসোর্টে প্রায় এক মাস আগেই ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সব রুম বুকিং করেছেন পর্যটকরা। অগ্রিম বুকিংয়ের টাকাও সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের অনেকে গাড়ির অগ্রিম টিকেটও সংগ্রহ করেছেন। পাঁচদিন নিষেধাজ্ঞা বলবৎ থাকলে বান্দরবানে পর্যটন খাতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা। পর্যটক ও ব্যবসায়ীদের লোকসানের কথা চিন্তা করে নিষেধাজ্ঞার সময়সীমা কমানোর অনুরোধ করা হয়েছে। 

বান্দরবান পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু জাফর বলেন, সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত  টানা পাঁচদিন আবাসিক হোটেলগুলোতে বহিরাগতদের রুম ভাড়া না দিতে চিঠি দেওয়া হয়েছে। তবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটন শিল্পের স্বার্থে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। কিন্তু নিষেধাজ্ঞার সময়েও হাইওয়ে সড়ক এবং পৌর এলাকার বাইরের অবকাঠামোগুলো ব্যবহার করতে পারবেন পর্যটকরা। 

সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
  2. প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির
  3. ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  4. শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে : অর্থমন্ত্রী
  5. কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির হাসপাতালে মৃত্যু
  6. বোরকা পরে বাজারে ম্যাজিস্ট্রেট, ৭ দোকানিকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x