জয়পুরহাটে পিস্তল-গুলিসহ দুই যুবক আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়ার ভীমপুর ইটভাটা এলাকা থেকে আজ রোববার বিদেশি পিস্তল, গুলিসহ দুই যুবককে আটক করে র্যাব। ছবি : এনটিভি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদেশি পিস্তল, গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আজ রোববার উপজেলার আটাপাড়ার ভীমপুর ইটভাটা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এঁরা হলেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবু (২০) ও রক্সি (১৯)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম সাংবাদিকদের জানান, গোপন সূত্রে আটাপাড়ার ভীমপুর গ্রামের জনৈক লিটনের ইটভাটার সামনে থেকে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি ‘সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম’ পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আটককৃতদের জয়পুরহাট র্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় তাদের হস্তান্তর করা হবে বলে জানান মেজর আবদুর রহিম।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট