ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৪ সালে রাজীব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটির পাশাপাশি তিন বছর চার মাস পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিও অনুমোদন করা হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা জেলার কমিটিও অনুমোদন করা হয়। এসব কমিটির অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

নিজস্ব প্রতিবেদক