মাগুরায় আ. লীগ নেতারা সংবর্ধিত
বর্নাঢ্য আয়োজনে মাগুরা জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতাদের আনুষ্টানিক সংবর্ধনা দিয়েছেন শালিখা উপজেলা আওয়ামী লীগ।
সোমবার বিকেলে আড়পাড়া হাই স্কুল মাঠে বিশাল জন সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী ইসরাইল হোসেনের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতাদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত হয়েছেন জেলা কমিটির সভাপতি খান তানজেল হোসেন, সেক্রেটারী পংকজ কুমার কুন্ডু, প্রধান মন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাডভোকেট সাইফুজামান শিখর, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুস্তম আলী এবং পাবলিক প্রসকিউটর এড: কামাল হোসেন ।
এর আগে মাগুরা থেকে নেতাদের শতশত মটর সাইকেল, মাইক্রোবাস, পিকআপ ভ্যানে বাদ্যযন্ত্রের তালে তালে বিশাল মটর শোভাযাত্রার মাধ্যমে সংবর্ধনা স্থলে নিয়ে এসে ফুল দিয়ে বরন করা হয়।
সভায় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাডভোকেট সাইফুজামান শিখর বক্তব্যকালে সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা