পাবনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০
পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে এঁরা আহত হন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএলবাড়ি ইউনিয়নের বকুল হোসেন ও হাসন আলী ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুজনই পরাজিত হন। নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে এ নিয়ে উভয় পক্ষের সমর্থকরা কথা কাটাকাটির একপর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা