Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
১৯:৫৭, ১৬ এপ্রিল ২০১৬
আপডেট: ২০:০০, ১৬ এপ্রিল ২০১৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৯:৫৭, ১৬ এপ্রিল ২০১৬
আপডেট: ২০:০০, ১৬ এপ্রিল ২০১৬
আরও খবর
সুন্দরবনে আবারও আগুন

সুন্দরবনে আগুন ‘পরিকল্পিত’, ছয়জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

আবু হোসাইন সুমন, মোংলা
১৯:৫৭, ১৬ এপ্রিল ২০১৬
আপডেট: ২০:০০, ১৬ এপ্রিল ২০১৬
আবু হোসাইন সুমন, মোংলা
১৯:৫৭, ১৬ এপ্রিল ২০১৬
আপডেট: ২০:০০, ১৬ এপ্রিল ২০১৬

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকায় পরিকল্পিতভাবেই আগুন দেওয়া হয়েছিল বলে মনে করছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত এমন ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগামীকাল রোববার মামলা হবে। ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে বন আইনে মামলাটি করবেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেছেন, গত ১৪ বছরে ২০ বার ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবনের গহিন অরণ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এই প্রথম বন বিভাগ অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছে।

এদিকে আগুনের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের কমিটির প্রধান হিসেবে আছেন সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন। তাঁকে নিয়েও নানা কথা আছে স্থানীয়দের মধ্যে।

পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, গত মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে নাংলী ক্যাম্পসংলগ্ন বনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে সুন্দরবনের আট দশমিক ৫৫ একর বনাঞ্চল সম্পূর্ণ পুড়ে যায়। আরো ৬৬ একর বনাঞ্চলসহ জীববৈচিত্র্যের আংশিক ক্ষতি হয়েছে। আধুনিক প্রযুক্তির জিপিএস ডিভাইসের মাধ্যমে সুন্দরবন বিভাগ পুড়ে যাওয়া বনাঞ্চলের এই হিসাব বের করেছে।

এ ঘটনার মাত্র ১৭ দিন আগে নাংলী ক্যাম্প এলাকায় আরেকটি আগুনের ঘটনায় পুড়ে যায় প্রায় দেড় একর বনভূমি।

বর্ষা মৌসুমে মাছ ধরার সুবিধার্থেই পরিকল্পিতভাবে সুন্দরবনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ভোলা নদীর পাড়ের শাহজাহান শিকারী জড়িত বলে জানিয়েছে বন বিভাগের একটি সূত্র। মামলায় শাহজাহানকেও আসামি করা হবে।

স্থানীয়রা জানান, কয়েকটি অসাধু মৎস্য শিকারিচক্র প্রতিবছর বনে আগুন লাগিয়ে থাকে। শুষ্ক মৌসুমে তারা আগুন লাগিয়ে বন পরিষ্কার করে মাছের বিল তৈরি করে। বর্ষা এলেই শুরু হয় ওই চক্রের মাছ ধরার উৎসব। বন কর্মকর্তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই চক্রের কাছে এসব বিল মৌসুমভিত্তিক অলিখিত ইজারা (লিজ) দেয়। সেখানে কারেন্টসহ বিভিন্ন ধরনের জাল পেতে মাছ শিকার করা হয়। প্রতি মৌসুমে লাখ লাখ টাকা আয় হলেও সরকারের ঘরে একটি টাকাও আসে না।

নাংলী ক্যাম্পসংলগ্ন আবদুল্লার ছিলার বনে আগুনের ঘটনাটি তারই অংশ বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অগ্নিকাণ্ড
সর্বাধিক পঠিত
  1. ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
  2. র‌্যাবের অভিযানে ৫ মণ গাঁজা জব্দ
  3. বরিশালের ১২ আইনজীবীর সনদ বাতিল চেয়ে আবেদন
  4. চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
  5. জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি
  6. উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি : আমির হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x