কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত এক
কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকায় সড়ক দুর্ঘটনায় হাছেন আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক আমিনুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বেলা ১১টায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকায় রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস দুই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাছেন আলী। এ সময় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত হাছেন আলী শহরের পলাশবাড়ী এলাকার গেদা মিয়ার ছেলে বলে জানা গেছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, নিহত হাছেন আলীর লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম