Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২৩:৩৩, ২৪ এপ্রিল ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২৩:৩৩, ২৪ এপ্রিল ২০১৬
আপডেট: ২৩:৩৩, ২৪ এপ্রিল ২০১৬
আরও খবর
শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন
শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
সংবাদ সম্মেলনে আ. লীগ প্রার্থীর অভিযোগ

নৌকাকে হারাতে এমপি মেয়র একজোট!

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২৩:৩৩, ২৪ এপ্রিল ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২৩:৩৩, ২৪ এপ্রিল ২০১৬
আপডেট: ২৩:৩৩, ২৪ এপ্রিল ২০১৬
পাবনা প্রেসক্লাবে আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আওয়ামী লীগ মনোনীত দুলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম শাজাহান। ছবি : এনটিভি

পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে হারাতে সংসদ সদস্য, পৌরসভার মেয়র ও কয়েকজন আওয়ামী লীগ নেতা একজোট হয়েছেন। তাঁরা নৌকা প্রতীকের বিরুদ্ধে একাট্টা হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রেজাউল করিম বাচ্চু মোল্লার পক্ষে কাজ করছেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম শাজাহানের কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি এবং ভয়ভীতি দেখাচ্ছে।

আজ রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আওয়ামী লীগ মনোনীত দুলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম শাজাহান।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবদুর রশিদ, আইন সম্পাদক মো. রায়হান উদ্দিন খান, সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, যুবলীগ সভাপতি মো. রাশেদুল কবির বাবু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবদুল ওহাব, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আযম লিটন ও সাধারণ সম্পাদক ফজলুল হককে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আবদুল ওহাবের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের জের ধরে পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল ওহাব, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আযম লিটন ও সাধারণ সম্পাদক ফজলুল হক নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা চশমা প্রতীকের প্রার্থী দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লার পক্ষে কাজ করছেন।

সর্বাধিক পঠিত
  1. কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
  2. পহেলা বৈশাখ : প্রাণের উৎসবে বর্ষবরণ আজ
  3. পহেলা বৈশাখে রাজধানীতে যানবাহন চলবে যেসব পথে
  4. পহেলা বৈশাখে কেমন থাকবে দেশের আবহাওয়া
  5. রাতে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. বেশি দামে এলপিজি বিক্রি করায় জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x