ষষ্ঠ ধাপে ৭২৪ ইউনিয়নে নির্বাচন
এনটিভির পুরোনো ছবি
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে ৭২৪ ইউনিয়নে ভোট হবে।
আজ বৃহস্পতিবার নির্বাচন সচিবালয় থেকে ৭২৪টি ইউনিয়নের তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব ইউনিয়নে ভোট হবে আগামী ৪ জুন।
এবার মোট ছয় ধাপে ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে। এরই মধ্যে প্রথম ধাপে ২২ মার্চ, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোট শেষ হয়েছে।
আগামী ৭ মে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের নির্বাচন। পঞ্চম ধাপের নির্বাচন হবে ২৮ মে এবং সবশেষ ষষ্ঠ ধাপের ভোট হবে ৪ মে।
