Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২০:০৮, ৩০ এপ্রিল ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২০:০৮, ৩০ এপ্রিল ২০১৬
আপডেট: ২০:০৮, ৩০ এপ্রিল ২০১৬
আরও খবর
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি
পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন

‘ধানের শীষ বিক্রি করা হয়েছে’

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২০:০৮, ৩০ এপ্রিল ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
২০:০৮, ৩০ এপ্রিল ২০১৬
আপডেট: ২০:০৮, ৩০ এপ্রিল ২০১৬
আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করেন। ছবি : এনটিভি

পঞ্চগড় সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতারা অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাকার বিনিময়ে ধানের শীষ প্রতীক বিক্রি করা হয়েছে। মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় পার্টির একজনকে।

আজ শনিবার দুপুরে গরিণাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডলের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় তারা ধানের শীষ প্রতীক বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে গরিণাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী আনছারী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. আবদুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মকসেদুর রহমান, ছাত্রদল সভাপতি আবু হানিফ, কৃষক দল নেতা মনোয়ার হোসেন দীপুসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গরিণাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমরা প্রতিকূল পরিবেশে দীর্ঘ সাত বছর ধরে নানাভাবে বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। কেন্দ্রীয় নির্দেশনা মেনে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সভাপতি আয়ুব আলী আনছারী এবং উপজেলা কৃষক দল নেতা মনোয়ার হোসেন দীপুর নাম চেয়ারম্যান পদে মনোনয়নের প্রস্তাব করেছি। এদের যে কাউকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিলে আমরা জয়লাভ করতাম।’

রফিকুল ইসলাম মণ্ডল আরো বলেন, ‘কিন্তু জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকারের সহকারী একান্ত সচিব এম এ মজিদ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ কয়েকজন নেতা মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাতীয় পার্টির আলতামাশ হোসাইন লেলিন নামে একজনকে ধানের শীষ প্রতীক বরাদ্দের ব্যবস্থা করেছেন।’

গরিণাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী আনছারী জানান, ‘তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন না করে প্রার্থী দেওয়া হয়েছে। তাই আমরা ধানের শীষ প্রতীক বর্জন করলাম। প্রতীক বিক্রি করা হয়েছে। ধানের শীষ প্রতীকের পক্ষে নেতাকর্মীরা কাজ করবে না। আমরা এ মনোনয়নের পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।’

কৃষক দল নেতা মনোয়ার হোসেন দীপু জানান, ‘নেতাকর্মীদের চাপে বাধ্য হয়ে আমাকে স্বতন্ত্র প্রার্থী হতে হচ্ছে। আমরা দুজন দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমাদের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।’

এ ব্যাপারে আলতামাশ হোসাইন লেলিন বলেন, ‘আমি গরিণাবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। আমার বাবা সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।’

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ জানান, ‘টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়ার বিষয়টি সঠিক নয়। টাকা নিয়ে মনোনয়ন দেওয়ার বিষয়টি কেউ প্রমাণ দিতে পারলে গলায় জুতার মালা পরব।’

সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x