Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:২৮, ১৬ মে ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:২৮, ১৬ মে ২০১৬
আপডেট: ২০:২৮, ১৬ মে ২০১৬
আরও খবর
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি

শপথের পর গাছের চারা পেলেন ইউপি চেয়ারম্যানরা

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:২৮, ১৬ মে ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২০:২৮, ১৬ মে ২০১৬
আপডেট: ২০:২৮, ১৬ মে ২০১৬
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন আজ সোমবার বিকেলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পড়ানোর পর গাছের চারা তুলে দেন। ছবি : এনটিভি

শপথ গ্রহণের মধ্য দিয়ে নিজ এলাকায় বৃক্ষরোপণসহ সব উন্নয়ন কাজে অংশগ্রহণের অঙ্গীকার করেছেন সাতক্ষীরার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও পূর্ণ আনুগত্য প্রকাশ করে সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনেরও প্রতিশ্রুতি দেন। 

আজ সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। 

জেলার সাতটি উপজেলার মধ্যে আশাশুনি ও কালীগঞ্জ বাদে অপর পাঁচটি উপজেলার ৪৯ জন চেয়ারম্যান এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অপর দুটি উপজেলার গেজেট না পৌঁছানোয় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে।

শপথগ্রহণকারী চেয়ারম্যানদের হাতে গাছের চারা তুলে দিয়ে জেলা প্রশাসক বলেন, আপনাদের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদকে সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। জনগণের মতামতকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায় থেকে পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি। 
আবুল কাসেম মো. মহিউদ্দিন বলেন, জনগণের মধ্যে ডিজিটাল সেবা পৌঁছে দিতে হবে। প্রত্যেক চেয়ারম্যানকে নিজ নিজ এলাকায় বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। চলতি মৌসুমে জেলায় কমপক্ষে দেড় লাখ গাছের চারা রোপণ করতে হবে বলেও জানান তিনি। 

জেলা প্রশাসক বলেন, গ্রামের মানুষের দারিদ্র্য বিমোচন, নতুন কর্মসংস্থানের সৃষ্টি, জনগণের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় ব্যবস্থা গ্রহণ, দুর্যোগ মোকাবিলাসহ সব বিষয়ের ওপর চেয়ারম্যানদের নজর রাখতে হবে। এ ছাড়া সব ধর্ম ও মতের মানুষের মধ্যে সখ্য বজায় রাখা এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট-সেতু, কালভার্ট নির্মাণ, পয়ঃনিষ্কাশন, জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি ও কুটির শিল্পের প্রসার, হাঁস মুরগি ও গবাদি পশু পালন, সব শিশুকে স্কুলে পাঠানোর বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি।
 
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আ ন ম ময়নুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এএফএম এহতেশামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী; সদর, তালা , কলারোয়া ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, কলারোয়ার ইউএনও উত্তম রায়, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আতিকুল হক প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x