চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন
কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ ভবনটির উদ্বোধন করেন।
পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিমা আক্তারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মজিব রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী, পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, জনপ্রতিনিধিসহ অনেকে।
মেসার্স গ্রিন ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৩ সালের নভেম্বর মাসে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করে ২০১৫ সালের নভেম্বরে শেষ হয়। এতে ব্যয় হয় আট কোটি ৭৫ লাখ টাকা।
এদিকে নির্মিত হাসপাতালটি উদ্বোধনের দিনেই বৃষ্টির পানিতে একাকার হয়ে যায়। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

কাজী রাশেদ, চান্দিনা