পাবনায় ১৪টিতে আ. লীগ, একটিতে বিএনপি
পঞ্চম ধাপে পাবনার সাঁথিয়ার ৯টি এবং ঈশ্বরদীর ৭টিসহ ১৬টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। এর মধ্যে ১৪টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।
যে ১৪ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন সেগুলো হলো- সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নে আবু ইউনুস, নাগডেমরায় মো. হারুনার রশিদ, ধুলাউড়িতে মো. জরিফ আহমেদ, কাশীনাথপুরে মীর মঞ্জুর এলাহী, আরআতাইকুলায় কোরবান আলী বিশ্বাস, নন্দনপুরে রবিউল ইসলাম লিটন মোল্লা, ক্ষেতুপাড়ায় মো. মনসুর আলম পিনছু, ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নে মো. মতলেবুর রহমান মিনহাজ ফকির, লক্ষ্মীকুণ্ডায় মো. আনিসুর রহমান শরীফ, দাশুড়িয়ায় বকুল সরদার, ছলিমপুরে মো. বাবলু মালিথা, মূলাডুলিতে মো. সেলিম মালিথা, সাড়ায় মো. এমদাদুল হোসেন রানা সরদার এবং পাকশীতে মো. এনামূল হক বিশ্বাস।
এ ছাড়া সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নে বিএনপির সালাউদ্দিন খান এবং গৌরিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জয়নাল আবেদীন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা