জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাতে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। তবে কখন কোথায় বৈঠকটি হবে সে বিষয়ে সূত্রগুলো নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
সংশ্লিষ্টরা জানান, আজকের বৈঠকে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়টিও চূড়ান্ত করা হতে পারে।
সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল।
গত ৩ জানুয়ারি রাত থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে ছিলেন। তিন মাস পর আজ তিনি কার্যালয় থেকে বের হন। রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতে হাজির হয়ে দুর্নীতির দুটি মামলায় জামিন নিয়ে নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফেরেন।

সৈয়দ সামিউল বাশার