Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ০৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:১২, ০২ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ০৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:১২, ০২ জুন ২০২৫
আরও খবর
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে জামায়াতের বিক্ষোভ
ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে : গোলাম পরওয়ার
‘মাসুদ কী জিনিস, শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন’

মঙ্গল-বুধবার হরতালের ডাক জামায়াতের

এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ০৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:১২, ০২ জুন ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১২:১৫, ০৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:১২, ০২ জুন ২০২৫

মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে আগামী মঙ্গল ও বুধবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। আজ সোমবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করছে। এর ‘প্রতিবাদে এবং এ মুহূর্তে তাঁর মুক্তির দাবিতে ৭ ও ৮ এপ্রিল মঙ্গল ও বুধবার দেশব্যাপী দুদিনের সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা’ করা হয়েছে।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে। মিথ্যা, সাজানো বায়বীয় অভিযোগে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। দলীয় লোকদের দ্বারা সাক্ষ্য প্রদান করিয়ে সরকার মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করে।’

অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জামায়াতে ভারপ্রাপ্ত আমির বলেন, ‘দেশবাসী আশা করেছিল রিভিউ আবেদনে তিনি ন্যায়বিচার পাবেন। আজ মাননীয় আদালতের প্রদত্ত রায়ে দেশবাসী হতাশ হয়েছে।’ তিনি বলেন, ‘মুহাম্মদ কামারুজ্জামান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

এর আগে আজ সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন। এতে করে তাঁর মৃত্যুদণ্ডের রায় বহাল থাকল।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

 

রিভিউ আবেদন খারিজ হওয়ায় ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

কামারুজ্জামানের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ গত বছরের ৩ নভেম্বর তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। ১৮ ফেব্রুয়ারি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর পর ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছায়। ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের পক্ষে রিভিউ আবেদন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হরতাল মুহাম্মদ কামারুজ্জামান মকবুল আহমাদ বিবৃতি

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী

০৪ জুন ২০২৬
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ
০৪ জুন ২০২৬
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
০৪ জুন ২০২৬
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে জামায়াতের বিক্ষোভ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিজয়নগরে বাগানের লিচুর টানে পর্যটকের ভিড়
  2. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
  3. পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
  4. গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন দুই অতিরিক্ত আইজিপি
  5. অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ পুলিশ কর্মকর্তা
  6. স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে ১০ হাজার টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x