জয়পুরহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়নের এজিএম
জয়পুরহাট সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ‘দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অব বাংলাদেশ-কালব’-এর সহায়তায় শহরের জয়পুরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে ওই অনুষ্ঠান হয়।
জয়পুরহাটে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আপদকালীন অর্থনৈতিক সংকট মোকাবিলার সহায়তার লক্ষ্যে ওই সমবায় প্রতিষ্ঠান গঠিত হয়েছে।
এজিএমে সভাপতিত্ব করেন জয়পুরহাট সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। সভায় বক্তব্য দেন কালবের জেলা ব্যবস্থাপক মহরুল আলম, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান আবদুর রহমান, সাধারণ সম্পাদক ইউনুছার রহমান, কোষাধ্যক্ষ আলমগীর কবির, পরিচালক ফিরোজ সরদার, মালেকুল ইসলাম প্রমুখ নেতারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়পুরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক পুনরায় চেয়ারম্যান ও পাচুরচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট