খুলনায় ব্যবসা গতিশীল করার পরামর্শ সোনালী ব্যাংক চেয়ারম্যানের
সোনালী ব্যাংকের খুলনার বিভিন্ন শাখার প্রধানদের সঙ্গে মতবিনিময় করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। ছবি : এনটিভি
খুলনায় সোনালী ব্যাংকের ব্যবসা আরো গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল।
আজ বুধবার সকাল ১০টায় ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন চেয়ারম্যান। নগরীর জেনারেল ম্যানেজার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় খুলনার সব সোনালী ব্যাংকের শাখাপ্রধানরা অংশ নেন।
এ সময় ব্যাংকের খুলনা বিভাগীয় সব শাখার বিভিন্ন সূচকের অর্জিত ব্যবসায়িক অবস্থা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি জেনারেল ম্যানেজার পরিতোষ কুমার তরুয়া।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা