পাঁচবিবিতে বিদ্যুৎ পেল ২০৩টি পরিবার
আজ শুক্রবার পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত এলাকার তিনটি গ্রামের দুই শতাধিক বাসিন্দার মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। ছবি : এনটিভি
নতুন বৈদ্যুতিক সংযোগ পেয়ে আলোকিত হয়ে উঠল জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত এলাকার তিনটি গ্রাম।
আজ শুক্রবার উপজেলার পুকুরপাড়, পাকুরিয়াসহ তিনটি গ্রামের ২০৩টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ উপলক্ষে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সাব জোনের ব্যবস্থাপনায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক মণ্ডল, জ্যেষ্ঠ সহসভাপতি মীর রেজাউল করিম, পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. খলিলুর রহমান প্রমুখ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট