Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:০৬, ০৭ আগস্ট ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:০৬, ০৭ আগস্ট ২০১৬
আপডেট: ১৬:০৬, ০৭ আগস্ট ২০১৬
আরও খবর
ব্রা‏হ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে চলছে ইউপি নির্বাচন
১৩ বছর পর লক্ষ্মীপুরে পাঁচ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা
আট বছর পর পৌরসভা নির্বাচন, কাউন্সিলর প্রার্থীদের মারামারি
কক্সবাজার পৌরসভায় মেয়র পদে বিজয়ী মাহবুবুর রহমান
পাবনায় পৌরসভা নির্বাচন

নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করায় আটক ছয়

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:০৬, ০৭ আগস্ট ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৬:০৬, ০৭ আগস্ট ২০১৬
আপডেট: ১৬:০৬, ০৭ আগস্ট ২০১৬

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়া এবং নৌকা প্রতীকের পক্ষে প্রকাশ্যে সিল মারতে ভোটারদের বাধ্য করার অভিযোগে ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহাম্মেদ জানান, আজ রোববার বেলা ১১টা ও দুপুর ১টার দিকে পৌরসভার সানিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান, নৌকার প্রতীকে প্রকাশ্যে সিল মারতে ভোটারদের বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে ছয়জনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত আলী।

আটক ব্যক্তিরা হলেন—আরিফুল ইসলাম, ঠান্টু খান, আজিজুল হক, শরীফুল ইসলাম, তামিম হোসেন ও শরীফ হোসেন। পরে তাঁদের বেড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে অভিযোগ উঠছে, সেখানে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সীমানা-সংক্রান্ত মামলার জটিলতা অবসান শেষে দীর্ঘ এক যুগ পর পাবনার বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ১৭টি কেন্দ্রের ১৩৬টি কক্ষে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত সংখ্যক আনসার ও পুলিশ দায়িত্ব পালন করেন।

নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৬২ জন ও সংরক্ষিত আসনে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ১০টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৩৮ হাজার ১৩১ জন।

পৌরসভা নির্বাচন
সর্বাধিক পঠিত
  1. বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ জন একই পরিবারের
  2. সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ
  3. বাস-মাইক্রোবাস সংঘর্ষে বাগেরহাটে নিহত বেড়ে ১৪
  4. রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা
  5. রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির
  6. বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x