জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত
জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ সোমবার ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি : এনটিভি
নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাজ ধারণ, শোকর্যালি, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা, মিলাদ মাহফিল ইত্যাদি।
আজ সোমবার সকালে জয়পুরহাট কালেক্টরেট চত্বর থেকে একটি শোকর্যালি বের হয়ে শহরের জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল আলম দুদু।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট