ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মানববন্ধনের আয়োজন করে। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক দিপক চৌধুরী বাপ্পি, সহসভাপতি আল আমিন শাহিন, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও কাউসার এমরান, সমতট বার্তা সম্পাদক মনঞ্জুরুল আলম, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, মনির হোসেন, জয়দুল হোসেন, আবদুন নূরসহ সাংবাদিক নেতারা।
বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন ও সমাবেশে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া