কসবায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাপিয়া হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল রোববার উপজেলা সদরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, গত চার মাস আগে উপজেলার বাড়াই গ্রামের আরু মিয়ার ছেলে আমিনুল ইসলাম মালুর সঙ্গে পাপিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য পাপিয়ার ওপর নির্যাতন চালায় শ্বশুরবাড়ির লোকজন। গত ৭ আগস্ট পাপিয়াকে যৌতুকের জন্য হত্যা করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
এই ব্যাপারে নিহতের মা বাদী হয়ে পাপিয়ার স্বামী আমিনুল ইসলাম মালুসহ চারজনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহতের স্বজনরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া