নাটোরে ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
ছবি : এনটিভি
নাটোরের বড়াইগ্রাম ও সিংড়ায় ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় অর্ধশত ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বেশকিছু বৈদ্যুতিক খুঁটি। এতে করে দুর্গত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও স্থানীয় সূত্রগুলো জানায়, গতকাল রোববার বিকেলে বড়াইগ্রাম উপজেলার দায়েরপাড়া, খাসখামার, চড়ইকোল ও উপলশহর গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে এসব এলাকার প্রায় ২৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একই সময় সিংড়া পৌর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে অন্তত ২০টি ঘরবাড়ি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

হালিম খান, নাটোর