Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৭:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৭:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৭:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৬
আরও খবর
জেএমবির দুই সদস্য ৪ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন
আশুলিয়া থেকে জেএমবি সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে জেএমবি কমান্ডার এরশাদের ২০ বছর কারাদণ্ড
ময়মনসিংহে জেএমবির পলাতক আসামি গ্রেপ্তার
পুলিশের তথ্য

সিরাজগঞ্জে এক বছরে ২১ ‘জেএমবি’ সদস্য আটক

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৭:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৭:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৬
আপডেট: ১৭:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৬
জঙ্গি-সম্পৃক্ততার অভিযোগে সিরাজগঞ্জে আটক চার নারী। ছবি : এনটিভি

জঙ্গি-সম্পৃক্ততার অভিযোগে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক বছরে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২১ সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে বেশির ভাগই পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা আটক করেন।

পুলিশের তথ্যমতে, সিরাজগঞ্জ জেলার কাজীপুরের বরইতলা, সদরের পৌর এলাকার মাছুমপুর, ছোনগাছা, উল্লাপাড়ার রাঘববাড়িয়া, মোহনপুর, রশিদপুর ও বাদুল্লাপুর গ্রাম থেকে বিভিন্ন সময়ে জেএমবির এই ২১ সদস্যকে আটক করা হয়। আটক জঙ্গিদের মধ্যে আট নারী সদস্যও রয়েছেন, যাদের অন্তত চারজন সুইসাইড স্কোয়াডের সদস্য। 

এ ছাড়া সম্প্রতি গাজীপুরে র‌্যাবের হাতে আটক হয় সিরাজগঞ্জের আরো দুজন। এদের একজনের নাম মাহমুদুল হাসান ওরফে তানভীর। তিনি জেএমবির উত্তরাঞ্চলের আমির। অন্যজনের নাম ফিরোজ আহম্মেদ। তানভীর উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর গ্রামের বাসিন্দা। ফিরোজ আহম্মেদ জেএমবির নারী প্রশিক্ষণ ইউনিটের সদস্য। তাঁর বাড়ি একই ইউনিয়নের বাদুল্লাপুর গ্রামে।

ডিবি পুলিশের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিট সিরাজগঞ্জের ওই সব গ্রাম ও আশপাশে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি বজায় রেখেছে। সে কারণে নতুন করে আটক হওয়ার ভয়ে আটক ব্যক্তিদের স্বজনরা গা ঢাকা দিয়েছেন। এঁদের মধ্যে কাজীপুরের বরইতলা গ্রামের প্রকৌশলী ফরিদুল ইসলামও রয়েছেন।

তবে অনেকদিন লুকিয়ে থাকার কারণে ওই সব গ্রামের বাসিন্দাদের কেউ কেউ মনে করছেন, নিখোঁজদের এক-দুজনকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকে রেখেছেন।

খবর সংগ্রহে ওই সব গ্রামে গেলে গ্রামবাসী ও আটক ব্যক্তিদের স্বজনদের কেউ কেউ সাংবাদিকদের এ তথ্য জানান।

এ বিষয়ে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গত এক বছরে ২১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আটজন নারী রয়েছেন; যাদের চারজন সুইসাইড স্কোয়াডের সদস্য। এদের অনেকেই আদালতের কাছে জবানবন্দিতে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।’

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ দাবি করেন, আশপাশের জেলাগুলোতে এরই মধ্যে নাশকতার বেশ কিছু ঘটনা ঘটলেও সিরাজগঞ্জে এ ধরনের কোনো ঘটনা নেই। পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি কঠোরভাবে বজায় রাখায় এখানকার বাসিন্দারা অনেকটা নির্বিঘ্নে রয়েছেন। 

জেএমবি
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x