জয়পুরহাটে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপিত
আজ মঙ্গলবার সকাল ৮টায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
জয়পুরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় প্রধান জামাত শহরের প্রাণকেন্দ্র জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবদুল মতিন।
জেলা প্রশাসক মো. আবদুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলীসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজে শরিক হন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট