জয়পুরহাটে বাল্যবিবাহ নিরোধবিষয়ক কর্মশালা
বাল্যবিবাহ শুধু জাতীয় সমস্যাই নয়, এটি একটি অপরাধ। এ দেশের উন্নয়নের ক্ষেত্রে বাল্যবিবাহ একটি অন্যতম অন্তরায়। সুতরাং বাল্যবিবাহ বন্ধের বিকল্প নেই। তাই ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মজিবুর রহমান ঢালি স্মৃতি মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাল্যবিবাহ নিরোধ কর্মশালা’য় এ আহ্বান জানান বক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আব্দুর রহিম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেবেকা সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি, কাজি ও নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট