Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:২৫, ৩১ মে ২০২৬
আপডেট: ১৮:২৬, ৩১ মে ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:২৫, ৩১ মে ২০২৬
আপডেট: ১৮:২৬, ৩১ মে ২০২৬
আরও খবর
জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার : ভূমিমন্ত্রী
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ভূমিমন্ত্রী
ক্রীড়াঙ্গনে রাজশাহী একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী
রাজশাহীর মাছ বিদেশে রপ্তানি হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের সবার কাছে মায়ের মতো : ভূমিমন্ত্রী

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:২৫, ৩১ মে ২০২৬
আপডেট: ১৮:২৬, ৩১ মে ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৮:২৫, ৩১ মে ২০২৬
আপডেট: ১৮:২৬, ৩১ মে ২০২৬
রাজশাহী কলেজ অডিটরিয়ামে এইচএসসি-২০২৫ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক তুলে দিচ্ছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি : এনটিভি

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী কলেজ আমাদের সবার কাছে মায়ের মতো। এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেবল বাংলাদেশ বা এই উপমহাদেশেই নয়, বরং সারা বিশ্বে এক সুমহান সম্মানের অধিকারী এবং এর সন্তান হওয়া অত্যন্ত গর্বের বিষয়। 

আজ রোববার (৩১ মে) সকালে রাজশাহী কলেজ অডিটরিয়ামে এইচএসসি-২০২৫ ব্যাচের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

রাজশাহী কলেজ প্রশাসন ও রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

মিজানুর রহমান মিনু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যে জাতি বা যে প্রতিষ্ঠান তার কৃতী সন্তানদের স্বীকৃতি ও সম্মান দেয় না, সে জাতি কখনও উন্নত হতে পারে না। মেধার স্বাক্ষর রেখে শিক্ষার্থীরা যেন বিশ্বের সেবা করে এবং সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে পুনরায় মাতৃভূমির সেবায় আত্মনিয়োগ করার আহ্বানও জানাই। 

ভূমিমন্ত্রী রাজশাহী কলেজের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রতিষ্ঠান অনেক বরেণ্য ব্যক্তিকে জন্ম দিয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দৃষ্টি রয়েছে রাজশাহী কলেজের ওপর।

রাজশাহী কলেজের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে কলেজের জন্য একটি নতুন আধুনিক অ্যাকাডেমিক ভবন এবং অডিটরিয়াম নির্মাণ করা হবে। এ ছাড়া আবাসন সমস্যা সমাধানে রানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসটিকে আরও বড় পরিসরে সংস্কার করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী কলেজের খেলার মাঠটি সংস্কার করে আরও আধুনিক করার বিষয়েও আশ্বাস দেন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফান্ডে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। 

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, উপাধ্যক্ষ আবু মো. ইউনুছ আলী, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল ও সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু।  

এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের মোট ৩৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে ৮১ জন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, ৬৬ জন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ২০ জন কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং ১৭৫ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

সংশ্লিষ্ট সংবাদ: ভূমিমন্ত্রী

১০ সেপ্টেম্বর ২০২৬
জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার : ভূমিমন্ত্রী
৩০ আগস্ট ২০২৬
বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ভূমিমন্ত্রী
২২ আগস্ট ২০২৬
ক্রীড়াঙ্গনে রাজশাহী একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  2. দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  3. সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮
  4. একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
  5. ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x