বন্ধ টিভি চ্যানেল খুলে দেওয়ার দাবি বি. চৌধুরীর
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি
বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী দিগন্ত টেলিভিশনসহ বন্ধ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল অবিলম্বে খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বি. চৌধুরী বলেন, দিগন্ত টেলিভিশন দুই বছর ধরে বন্ধ রাখা হয়েছে। এটা অনিভিপ্রেত, অন্যায় এবং অগণতান্ত্রিক। আমি দিগন্তসহ অন্যান্য টিভি চ্যানেল বন্ধ রাখার তীব্র প্রতিবাদ করছি।
সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, আমি আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং অবিলম্বে বন্ধ সব টিভি চ্যানেল খুলে দেওয়া হবে।

অনলাইন ডেস্ক