যন্ত্রের ভেতর সোনা, একজন আটক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে তিন কেজি সোনাসহ আবদুল জলিল নামের এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্মকমিশনার সোহেল রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, সকাল ৭টা ১০ মিনিটে একটি ‘কার ইনফ্লেটর’নামে যন্ত্র হাতে কাস্টমস হলের সামনে দিয়ে যাচ্ছিলেন আবদুল জলিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর কাছে থাকা যন্ত্রটি কেটে সোনাগুলো উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, সোনাগুলো কার্বন কাগজে মোড়ানো ছিল।
রিয়াদুল জানান, ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমানে করে মালয়েশিয়া থেকে ভোর ৬টা ১০ মিনিটে শাহজালালে পৌঁছান।

অনলাইন ডেস্ক