৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত
সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সাংবাদিক নেতাদের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে আজ এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।
একইসঙ্গে ইলেক্ট্রনিক মাধ্যমের কর্মীদের জন্য ওয়েজ বোর্ড গঠনের বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমদ, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজের একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বাসস