Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪৯, ২৩ মে ২০১৫
আপডেট: ১৯:০১, ২৩ মে ২০১৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪৯, ২৩ মে ২০১৫
আপডেট: ১৯:০১, ২৩ মে ২০১৫
আরও খবর
ঈদের দিন কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
মে মাসে ‘মব হামলায়’নিহত অন্তত ৩২ : প্রতিবেদন
ট্রাফিক আইন না মানায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা
ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

বাড়িতে ঢুকে প্রকাশ্যে নারীকে পিটিয়ে হত্যা

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪৯, ২৩ মে ২০১৫
আপডেট: ১৯:০১, ২৩ মে ২০১৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৮:৪৯, ২৩ মে ২০১৫
আপডেট: ১৯:০১, ২৩ মে ২০১৫

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে প্রকাশ্যে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

নিহত ফেন্সি বিবি (২৫) উপজেলার কালিকাপুর ইউনিয়নের অনাথ সিমলা গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে। এ সময় নিহতের মা নুরুন্নাহার বেগম (৫৫) ও বোন মিলি খাতুনকেও (১৭) পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পর লুটপাটও চালায়। আজ শনিবার বেলা ১১টার দিকে অনাথ সিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নুরুন্নাহার বেগম ও তাঁর মেয়ে মিলি খাতুন সাংবাদিকদের জানান, তাদের সাথে জমি নিয়ে প্রতিবেশী আইনাল হক, জামাল উদ্দিন ও গিয়াস উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রায় দুই সপ্তাহ আগে প্রতিপক্ষের লোকজন মিলি খাতুনকে পিটিয়ে জখম করে।

ওই ঘটনায় জামাল উদ্দিন, আবদুস সামাদ, হবিবর রহমান, আইনাল হক ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এতে নওগাঁ আদালতে ১০৭ ধারায় আরেকটি মামলা করেন নুরুন্নাহার বেগম। 

এসবের জের ধরে প্রতিপক্ষ আইনাল হক, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, হাবিবুর রহমানসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে আজ বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় বলে জানান নুরুন্নাহার বেগম ও মিলি খাতুন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এনটিভি অনলাইনকে জানান, আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফেন্সি বিবিকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত নুরুন্নাহার বেগম ও মিলি খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x