Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ২৩ জুন ২০২৩
আপডেট: ০৮:১৫, ২৩ জুন ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ২৩ জুন ২০২৩
আপডেট: ০৮:১৫, ২৩ জুন ২০২৩
আরও খবর
হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১৯
পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, মহাসড়ক অবরোধ
ঈদুল আজহায় ৩৯৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১২৯৪
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকা টোল আদায়
মহাসড়কে উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশ কাজ করছে : হাইওয়ে পুলিশ প্রধান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ২৩ জুন ২০২৩
আপডেট: ০৮:১৫, ২৩ জুন ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১০, ২৩ জুন ২০২৩
আপডেট: ০৮:১৫, ২৩ জুন ২০২৩
হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান বলেছেন, ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করে যাচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান।

শাহাবুদ্দিন খান বলেন, ‘এবারের ঈদে একটু ভিন্নমাত্রা আছে। এ সময় পশুবাহী গাড়ি বেশি চলাচল করে। মহাসড়ক সংলগ্ন ও অদূরে পশুর হাট থাকে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পুলিশ মাঠে কাজ করছে। হাটের ইজারাদারসহ স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন সবাই মিলে এবারও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে আমাদের প্রস্তুতি রয়েছে।’ 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহাবুদ্দিন খান বলেন, ‘ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ন যানবাহন নিয়ে যে আমরা শুধু ঈদের আগে কাজ করি তা নয়। প্রতিনিয়ত এসব যানবাহন নিয়ে আমরা কাজ করে থাকি। প্রতিনিয়ত ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন ডাম্পিং করা হচ্ছে। গত মে মাসে এ রকম যানবাহনের বিরুদ্ধে ২৫ হাজার মামলা দেওয়া হয়েছে। এছাড়া অনেক গাড়ি আটক করা হয়েছে। এসব ব্যবস্থার কারণে গত ঈদে এ যাবতকালের স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়েছে। যানজটবিহীন ও নিরাপদ ঈদ আমরা উপহার দিতে পেরেছি।’

হাইওয়ে পুলিশ প্রধান বলেন, ‘ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও লাইসেন্সসহ নানা অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হচ্ছে। এ ধারাবাহিকতা বর্তমানেও অব্যাহত আছে। আশা করছি এর সুফল এবারও পাব।’

শাহাবুদ্দিন খান বলেন, ‘তারপরও ভালো গাড়ি তাৎক্ষণিকভাবে বিকল হয়ে গেলে, সেগুলোর জন্য ব্যবস্থা নেওয়া হবে। সব মহাসড়কের যানবাহন মেরামতে ওয়ার্কশপের মালিকদের নম্বর আমরা রেখেছি। বিকল হওয়া গাড়ি যাতে তাৎক্ষণিক চালু করা যায়, সে বিষয়েও আমাদের প্রচেষ্টা রয়েছে। যেসব যানবাহন চালু করা যাবে না, সেগুলো রেকার দিয়ে অপসারণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান, ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম প্রমুখ।

ঈদুল আজহা ঈদযাত্রা হাইওয়ে পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ: ঈদুল আজহা

০২ জুন ২০২৬
ঈদ শেষে দৌলতদিয়ায় ফিরতি যাত্রীর চাপ, পারাপারে নেই ভোগান্তি
৩০ মে ২০২৬
ঈদে জরুরি সেবায় নিয়োজিত থাকা অনেকেই ঢাকা ছাড়ছেন আজ
৩০ মে ২০২৬
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
  2. দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
  3. রাতে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ইকরার আত্মহত্যা : অভিনেতা জাহের আলভী কারাগারে
  5. সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে
  6. ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x