Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
হালিম খান, নাটোর
০৯:০০, ০৬ অক্টোবর ২০২৩
আপডেট: ০৯:০৩, ০৬ অক্টোবর ২০২৩
হালিম খান, নাটোর
০৯:০০, ০৬ অক্টোবর ২০২৩
আপডেট: ০৯:০৩, ০৬ অক্টোবর ২০২৩
আরও খবর
ভবদহে জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন, পানিবন্দি হাজারো পরিবার
স্বেচ্ছাশ্রমে ২ কিমি খাল পরিষ্কার করলেন কৃষকরা
পত্নীতলায় ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি-ফসলের মাঠ, ত্রাণ কার্যক্রম শুরু
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

অব্যাহত ভারি বর্ষণে শহরে জলাবদ্ধতা, তলিয়ে গেছে ফসল

হালিম খান, নাটোর
০৯:০০, ০৬ অক্টোবর ২০২৩
আপডেট: ০৯:০৩, ০৬ অক্টোবর ২০২৩
হালিম খান, নাটোর
০৯:০০, ০৬ অক্টোবর ২০২৩
আপডেট: ০৯:০৩, ০৬ অক্টোবর ২০২৩
অব্যাহত ভারি বর্ষণে নাটোর শহরে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি : এনটিভি

অব্যাহত ভারি বর্ষণে নাটোর শহরের বেশির ভাগ এলাকায় দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। পানিতে তলিয়ে যায় শহরের ব্যস্ততম কানাইখালী, নিচাবাজার, চৌকিরপাড়, কালুর মোড়, আলাইপুরসহ বিভিন্ন এলাকা। বিপণিবিতান, বাজার, আবাসিক এলাকাসহ সব স্থানে থৈ থৈ পানি। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে সব শ্রেণির মানুষ। এই চিত্র ছিল গতকাল বৃহস্পতিবারের। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকালেও শহরের নিচু এলাকায় পানি জমে আছে।

ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল বিকেলে শহরের কালুর মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সন্ধ্যায় পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মলয় কুমার পানি নিস্কাশনের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে ভুক্তভুগী এলাকাবাসী নিজেরাই ভরাট হয়ে যাওয়া খাল সংস্কার করে পানি নিষ্কাশনের চেষ্টা করেন। পৌর এলাকার ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থাপনা ও খালগুলো দখল করে স্থাপনা নির্মাণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

পৌর মেয়র উমা চৌধুরী জলি জানান, পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আর ভারি বৃষ্টিপাত না হলে আগামিকাল (আজ) এস্কাভেটর দিয়ে দখল ও ভরাট হয়ে যাওয়া খাল ও ড্রেনগুলো সংস্কার করে পানি অপসারণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সরকারি খালের জায়গা নির্ধারণ করে তা উদ্ধারে জেলা প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে টানা বর্ষণ ও উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের অন্তত দেড় হাজার হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, সিংড়ার ১২টি ইউনিয়নের মধ্যে চলনবিলের অভ্যন্তরে থাকা আটটি ইউনিয়নের এক হাজার ৩২০ হেক্টর জমির রোপা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৩৩০ হেক্টর জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছাতারদীঘি ইউনিয়ন। এখানকার প্রায় ৪০০ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরাসরি ক্ষতির মুখে পড়েছে এক হাজার ৭০০ কৃষক। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে চলনবিল অঞ্চলের নদ-নদীর পানি বেড়ে ফসলি জমিতে ঢুকে পড়ায় এ অবস্থা তৈরি হয়েছে। নতুন করে বৃষ্টি না হলে এবং পানি বের হয়ে গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছেন সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ।

জলাবদ্ধতা ভারি বর্ষণ ফসলের ক্ষতি

সংশ্লিষ্ট সংবাদ: জলাবদ্ধতা

১১ অক্টোবর ২০২৫
জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন, পানিবন্দি হাজারো পরিবার
০৮ অক্টোবর ২০২৫
স্বেচ্ছাশ্রমে ২ কিমি খাল পরিষ্কার করলেন কৃষকরা
২২ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীতে ১২ ঘণ্টায় ১০৭ মি.মি. বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
  2. প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির
  3. ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
  4. শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে : অর্থমন্ত্রী
  5. কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির হাসপাতালে মৃত্যু
  6. বোরকা পরে বাজারে ম্যাজিস্ট্রেট, ৭ দোকানিকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x