Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৬:৪৫, ৩১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৬:৪৬, ৩১ অক্টোবর ২০২৩
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৬:৪৫, ৩১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৬:৪৬, ৩১ অক্টোবর ২০২৩
আরও খবর
শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি
৪৫০০ লিটার পেট্রলসহ ট্যাঙ্কলরি জব্দ, আটক ২
ভোজ্যতেল মজুতের দায়ে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় বিএনপির সাবেক তিন সংসদ সদস্যসহ আটক ৪

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৬:৪৫, ৩১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৬:৪৬, ৩১ অক্টোবর ২০২৩
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৬:৪৫, ৩১ অক্টোবর ২০২৩
আপডেট: ১৬:৪৬, ৩১ অক্টোবর ২০২৩
নাশকতার অভিযোগে কুষ্টিয়া জেলা বিএনপির এই চার নেতাকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

নাশকতার অভিযোগে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সহসভাপতি সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মেজবাউর রহমান পিন্টুকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করে।

এ সময় বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল, বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সৈয়দ মেহেদী আহমেদ রুমী, অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ নেতাকর্মীরা নাশকতার লক্ষ্যে জড়ো হচ্ছিলেন। এমন খবর পেয়ে মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৮টি বোমা, বেশ কিছু লোহার রড, বাঁশের লাঠি ও ইটপাটকেল উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

অপর দিকে, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির সহসভাপতি ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাকে আটক করে থানা পুলিশ।

কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতিকে দলীয় কার্যালয় থেকে আটক করে পুলিশ। আর সাধারণ সম্পাদককে আটক করা হয় নিজ বাড়ি থেকে। তাঁদের আটকের বিষয়টিকে দুঃখজনক দাবি করে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করছিল বিএনপি। কিন্তু শান্তিপূর্ণ এই আন্দোলনকে অশান্ত করতে সরকার পুলিশ বাহিনীকে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। এভাবে পতন আন্দোলন ঠেকাতে পারবে না সরকার। এই সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আটক বিএনপি কুষ্টিয়া

সংশ্লিষ্ট সংবাদ: আটক

০৯ এপ্রিল ২০২৬
৪৫০০ লিটার পেট্রলসহ ট্যাঙ্কলরি জব্দ, আটক ২
০৮ এপ্রিল ২০২৬
ডিবি সেজে মাদক ব্যবসা, অবশেষে র‌্যাবের হাতে ধরা
০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে আটক ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি
  4. ৪৫০০ লিটার পেট্রলসহ ট্যাঙ্কলরি জব্দ, আটক ২
  5. মোবাইলফোনে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  6. শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন বর্জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x