বিএনপিনেতা আমীর খসরু আটক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আটক করা হয়। ছবি : বিএনপি মিডিয়া সেল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টার কিছু পরে গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য মুর্শেদ হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মুর্শেদ হাসান খান জানান, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।

নিজস্ব সংবাদদাতা