Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৫:০৫, ০৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৫:১১, ০৫ নভেম্বর ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৫:০৫, ০৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৫:১১, ০৫ নভেম্বর ২০২৩
আরও খবর
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি জানাল কর্তৃপক্ষ
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা
মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি, বহন করা যাবে পানিও

অবরোধে মেট্রোরেলে যাত্রীদের উপচেপড়া ভিড়

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৫:০৫, ০৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৫:১১, ০৫ নভেম্বর ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৫:০৫, ০৫ নভেম্বর ২০২৩
আপডেট: ১৫:১১, ০৫ নভেম্বর ২০২৩
মেট্রোরেলে রোববার যাত্রীদের ভিড় দেখা গেছে। ছবি : ইউএনবি

বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যে আজ রোববার (৫ নভেম্বর) সকালে মেট্রোরেলে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ চালু হওয়ার প্রায় এক বছর পর আজ রোববার সকালে আগারগাঁও-মতিঝিল অংশও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এতে অবরোধের প্রভাবে সড়কে যানবাহন কম হলেও মেট্রোরেলে মানুষ রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করতে পারছেন।

মেট্রোরেল প্রকল্প কর্মকর্তাদের মতে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ায় রাজধানীবাসীর যাতায়াতের সময় এক তৃতীয়াংশেরও বেশি কমে আসবে।

ঢাকায় অন্য যেকোনো রোববার রাজধানীর উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে যেতে সাধারণত কমপক্ষে দেড় ঘণ্টা সময় লেগে যেত। সেই দিনগুলো এখন শেষ হয়ে গেছে বলে মনে করছেন সাধারণ যাত্রীরা।

এই প্রতিবেদক সকাল ৯টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে যাত্রা শুরু করে সকাল সাড়ে ৯টায় ফার্মগেটে পৌঁছেন। মাত্র ২০ মিনিটের এমন যাত্রা আগে কল্পনাও করা যেত না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশ আজ (রোববার) সকাল সাড়ে ৭টায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। উভয় স্টেশন থেকে প্রথম ট্রেন (উত্তরা উত্তর ও মতিঝিল) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় ছেড়ে যায়।’

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ট্রেনের ছয়টি বগিই অফিসগামী যাত্রীতে পূর্ণ ছিল। ২৫ বছর ধরে কাজের উদ্দেশ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন যাতায়াত করা মকবুল বলেন, ‘এ এক বিস্ময়কর অভিজ্ঞতা। কখনো ভাবিনি উত্তরা থেকে মতিঝিল মাত্র ৩০ মিনিটে যেতে পারব।’

মকবুল বলেন, ‘আগে সময়মতো পৌঁছাতে আমাকে অফিস শুরু হওয়ার কমপক্ষে দুই ঘণ্টা আগে বাড়ি থেকে বের হতে হতো।’

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পরিচালনার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন মিরপুর এলাকার আরেক যাত্রী। সম্প্রতি মতিঝিলের একটি ব্যাংকে চাকরি শুরু করা মিরপুরের বাসিন্দা সাজিদ বলেন, ‘বিশ্বাস করতে পারছি না, আমি এখন আমার অফিস শুরুর মাত্র ৩০-৪০ মিনিট আগে রওনা হয়েও সময়মতো পৌঁছাতে পারব।’

প্রকল্প কর্মকর্তাদের মতে, প্রাথমিকভাবে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চার ঘণ্টা মেট্রোরেল চলাচল করবে। আগারগাঁও-মতিঝিল রুটের সাতটি স্টেশনের মধ্যে তিনটি স্টেশন (ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল) ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

তবে আজ প্রথম দিনে উত্তরা-মতিঝিল রুটের শিডিউল নিয়ে বিভ্রান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। মতিঝিলের শেষ ট্রেনটি বেলা সাড়ে ১১টায় ছেড়ে যাবে বলে ধরে নিয়ে মেট্রোরেলে ওঠা অসংখ্য যাত্রী জানতে পারেন, মতিঝিলগামী শেষ ট্রেনটি ইতোমধ্যে বেলা ১১টায় স্টেশন ছেড়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা বলেন, শিডিউল নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বলেন, ‘উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের শেষ ট্রেনটি বেলা ১১টায় এবং মতিঝিল থেকে উত্তরা বেলা সাড়ে ১১টায় ছেড়ে যাবে।

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উত্তরা-আগারগাঁও রুটটি গত বছরের ডিসেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন।

মেট্রোরেল অবরোধ

সংশ্লিষ্ট সংবাদ: মেট্রোরেল

২০ মার্চ ২০২৬
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
০৩ মার্চ ২০২৬
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা
২৬ ফেব্রুয়ারি ২০২৬
মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পদ নিয়ে দ্বন্দ্বে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর
  2. ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে : জ্বালানি মন্ত্রী
  3. স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের জন্য যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ
  4. আগের সরকারের ১৩০০ প্রকল্প রিভিউ করা হচ্ছে : অর্থমন্ত্রী
  5. সংসদে ঘোলা পানি, পেটের অবস্থা খারাপ : চিফ হুইপ
  6. ম্যাজিস্ট্রেট দেখে ঘরে তালা দিয়ে আত্মগোপন, ভুয়া ডাক্তারের চেম্বার সিলগালা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x