Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ২২ জানুয়ারি ২০২৪
আপডেট: ২৩:০৬, ২২ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ২২ জানুয়ারি ২০২৪
আপডেট: ২৩:০৬, ২২ জানুয়ারি ২০২৪
আরও খবর
বিমানের সাবেক এমডিসহ ৪ জনকে রিমান্ডে নিতে আবেদন
ট্রাম্পের হুমকিতে বড় পতনে কানাডিয়ান বিমান সংস্থা বোম্বার্ডিয়ার
ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার
আকাশসীমা বন্ধ করল ইরান
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটের অনুমতি পেল বিমান

ফেরদৌসের স্ত্রীর বিচক্ষণতায় বেঁচে ফিরল বিমান ক্রুসহ ২৯৭ জন

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ২২ জানুয়ারি ২০২৪
আপডেট: ২৩:০৬, ২২ জানুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:০৫, ২২ জানুয়ারি ২০২৪
আপডেট: ২৩:০৬, ২২ জানুয়ারি ২০২৪
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস আহমেদের  সঙ্গে তার স্ত্রী তানিয়া রেজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ছবি থেকে নেওয়া

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) দেখা দেয় ফাটল। চোখে পড়ে ক্যাপ্টেনের। সঙ্গে সঙ্গে ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। যদিও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে দাম্মামের উদ্দেশে উড়েছে ঘণ্টা খানেক। পরে ১২ জন ক্রু মেম্বারসহ ২৯৭ জন নিয়ে ফিরে আসেন ক্যাপ্টেন। বেঁচে যান সবাই। আছেন নিরাপদেও।

এই বিচক্ষণতার পরিচায়ক  ক্যাপ্টেন আর কেউ নন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস আহমেদের স্ত্রী তানিয়া রেজা। ঘটনাটি শনিবারের (২০ জানুয়ারি)। আজ সোমবার তা প্রকাশ্যে আসে। জানা যায়, এদিন বিকেলে ওড়ার দুই ঘণ্টা পর আবার তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। 

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিমানের একটি বোয়িং ৭৩৭ এর ককপিটের কাঁচ ফেটে সেটি মালয়েশিয়ায় গ্রাউন্ডেড করা হয়। একই বছরের আগস্টে দোহার উদ্দেশে ছেড়ে যাওয়া আরেকটি বোয়িং ড্রিম লাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হলে সেটিকে ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। এভিয়েশন খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, উইন্ডশিল্ড ভেঙে গেলে উড়োজাহাজের অভ্যন্তরের চাপ কমে গিয়ে সেটি ভারসাম্যহীনতার মতো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, ককপিটের কাঁচে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন সেটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। ফ্লাইটের যাত্রী ও ক্রু সবাই নিরাপদে রয়েছেন। মূলত ফেরদৌস আহমেদের স্ত্রী ক্যাপ্টেন তানিয়া রেজার বিচক্ষণতা ও সাহসিকতায় বেঁচে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে থাকা ১২ ক্রুসহ প্রায় ৩০০ জনের জীবন।

কর্মকর্তারা বলছেন, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’ ঢাকা থেকে ওড়ার আগে নিয়ম অনুযায়ী চেক করা হয়, তখন সবকিছু ঠিকঠাক পেয়েই সেটি উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। উড্ডয়নের ঘণ্টাখানেক পর ক্যাপ্টেন উইন্ডশিল্ডে (ককপিটের কাচ) ফাটল দেখতে পান। এরপর তিনি এয়ারট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেটি ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। ওড়ার দুই ঘণ্টা পর ভারতের আকাশসীমা থেকে অচিন পাখি নিরাপদে ঢাকায় ফিরে আসে। পরে ওই ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটে গন্তব্যে পৌঁছানো হয়।

বিমানের প্রকৌশল ও উপাদান ব্যবস্থাপনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, বিমানটি ওড়ার পর আকাশে সেটির উইনশিল্ডে ক্র্যাক দেখা দেয়। চার বছরের মাথায় সাধারণত এমন ঘটনা হওয়ার কথা না। আমরা বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করছি, এটা ম্যানুফাকচারিং ফল্ট না অন্য কোনো কারণে হয়েছে, সেটাও আইডেন্টিফাই করার চেষ্টা চলছে।

ফেরদৌস আহমেদ বিমান

সংশ্লিষ্ট সংবাদ: ফেরদৌস আহমেদ

০২ সেপ্টেম্বর ২০২৫
শ্রীলেখার সঙ্গে প্রেম ছিল ফেরদৌসের, কী বলছেন কলকাতার অভিনেত্রী
০৩ সেপ্টেম্বর ২০২৪
শিল্পীদের গোপন গ্রুপ : দেওয়া হয় ছাত্রদের ওপর ‘গরম পানি’ ঢালার পরামর্শ
১৫ মার্চ ২০২৪
ওমরাহ করতে মক্কায় ফেরদৌস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
  2. বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ
  3. আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
  4. রমজান মাসেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
  5. রমজানে ১০ লাখ পরিবারকে কমমূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার : প্রতিমন্ত্রী
  6. ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x