Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২২:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২২:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২২:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২২:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
সাজেকে গোলাগুলি, ২৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
কুমিল্লায় নিখোঁজ চার স্কুলছাত্রী উদ্ধার, মোবাইল বিক্রি করে গিয়েছিল ঢাকায়
অবরুদ্ধ চুয়েট ভিসিকে ৩০ ঘণ্টা পর উদ্ধার
টেকনাফে গোলাগুলির প্রকট শব্দ

ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার, আতঙ্ক

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২২:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২২:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার
২২:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২২:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪
সীমান্তে শনিবার সকালে অবিস্ফোরিত রকেট লঞ্চার দেখা যাচ্ছে। ছবি : এনটিভি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে নতুন করে কোনো গোলাগুলি শব্দ শোনা না গেলেও সীমান্তের এপারে তৈরি হয়েছে অবিস্ফোরিত রকেট লঞ্চার আতঙ্ক। যেখানে শনিবার সকালেও অবিস্ফোরিত দুটি রকেট লঞ্চার পাওয়া গেছে।

অপরদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তের নাফ নদীর ওপারে শুক্রবার সারা দিন ও রাতে কোন গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে শনিবার ভোরে আবার শোনা গেছে গুলি ও মর্টার শেলের বিকট আওয়াজ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল।

বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে নতুন করে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। সর্বশেষ শুক্রবার দুপুরে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এপারে গুলি এসে পড়েছিল বলে জানিয়েছেন ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

জাহাঙ্গীর আজিজ জানান, এ পরিস্থিতিতে ঘুমধুম সীমান্তে একের পর এক অবিস্ফোরিত রকেট লঞ্চার পাওয়া যাচ্ছে। শনিবার সকালেও নতুন করে দুটি অবিস্ফোরিত রকেট লঞ্চার পাওয়া গেছে। যা লাল পতাকা দিয়ে ঘিরে রেখেছে বিজিবি। এর আগে শুক্রবার আরও দুটি রকেট লঞ্চার পাওয়া গিয়েছিল। যা পরে নিষ্ক্রিয় করা হয়েছে। বান্দরবানের ঘুমধুম ও তুমব্রু সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ক্ষেত-খামার, কৃষি জমিতে মিলছে মিয়ানমার ছোঁড়া এসব রকেট লঞ্চার। অবিস্ফোরিত এসব গোলা নিয়ে খেলা করছে সীমান্তের বাসিন্দা ও শিশুরা। ফলে আতঙ্ক তৈরি হয়েছে।

শনিবার সকালে কৃষি জমিতে কাজ করতে গিয়ে রকেট লঞ্চারের গোলা পাওয়া রাজিয়া বলেন, কৃষি জমিতে কাজ করছিলাম। তখন দেখি শিশুরা লম্বা লোহার রডের মতো একটি জিনিস নিয়ে খেলছে। তখন তাদের কাছ থেকে এটি নিয়ে বাসায় চলে আসি। পরে স্বামী বলে এটি অস্ত্র। তার পরপরই বিজিবিকে এটি হস্তান্তর করি।

সীমান্তের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, গোলাগুলো কত মারাত্মক তা কেউ জানে না। মূলত এটা যে বিস্ফোরক তাও জানে না সীমান্তের অনেক বাসিন্দা ও শিশুরা।

যদিও মিয়ানমার থেকে ছোঁড়া গোলা ও গুলিতে এ পর্যন্ত বাংলাদেশি এক নারীসহ দুইজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৮ জন।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি জানিয়েছেন, শনিবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল, উনচিপ্রাং, কানজরপাড়া সীমান্তের নাফ নদীর ওপারে গুলিবর্ষণ, মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। যতদূর জানা গেছে শনিবার ভোরে সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী এলাকায় সংঘর্ষে গুলিবর্ষণ ও মর্টারশেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সীমান্তে এপারের লম্বাবিল ও উনচিপ্রাং এলাকায় কয়েকটি গুলিও এসে পড়েছে।

নুর আহমদ আনোয়ারি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে। শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত এটা বন্ধ ছিল। শনিবার ভোরে পর পর শব্দ শোনা গেছে। এখন বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা যাচ্ছে।

এদিকে উখিয়ার পালংখালীর পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

গোলাগুলি রকেট লাঞ্চার উদ্ধার টেকনাফ

সংশ্লিষ্ট সংবাদ: গোলাগুলি

৩১ আগস্ট ২০২৬
গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩, উদ্ধার ১৪ গুলির খোসা
২৬ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে দুই পক্ষের গোলাগুলি, গ্রেপ্তার ৮
১০ জানুয়ারি ২০২৬
বান্দরবানে জেএসএস ও মগ বাহিনীর গোলাগুলি, আহত ২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
  2. সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ
  3. ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের সম্মানসূচক সিনিয়র ফেলো হলেন মুশফিকুল ফজল আনসারী
  4. ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় অগ্নিসংযোগ
  5. রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি
  6. ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি : মীর শাহে আলম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x