Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১১:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১১:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
জ্বালানি চাহিদা মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
সুনীল অর্থনীতির টেকসই উন্নয়নে চলতি বছরেই পদক্ষেপ : প্রধানমন্ত্রী
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত

দেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১১:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১১:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে। ছবি : ফোকাস বাংলা

আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় আসায় বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণ এখন গণতন্ত্র উপভোগ করছে।’

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদের কার্যালয়ে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) এর মহাসচিব ইন্দ্র মনি পান্ডে সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।

দেশের জনগণকে নিজের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার সর্বদা গ্রামীণ উন্নয়নে জোর দেয়। এক ইঞ্চি আবাদি জমিও তিনি খাদ্য উৎপাদন ব্যতিরিকে ফেলে না রাখার জন্য জনগণকে উৎসাহিত করেন। তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করেছি যেন খাদ্য উৎপাদনে নিয়োজিত হন, যে যা পারেন।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও বিমসটেক একসঙ্গে কাজ করবে। ভারত সব সময় বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ দেশ উল্লেখ করে শেখ হাসিনা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে অনেক সাহায্য করেছিল এবং প্রায় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছিলেন।

বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বিমসটেকের সঙ্গে বাংলাদেশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিমসটেক বাংলাদেশের সঙ্গে চমৎকার সম্পর্ক অব্যাহত রাখবে। তিনি বাংলাদেশের উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণে প্রধানমন্ত্রীর দিকদর্শনের প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, ঢাকায় অনুষ্ঠিতব্য সপ্তম শীর্ষ সম্মেলনে বিমসটেক নেতাদের উদ্বোধনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ প্রস্তাবিত বিমসটেক সচিবালয় ভবনের নির্মাণ কাজ তিন বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করেছে। তিনি উল্লেখ করেন, বিমসটেকের অধীনে সহযোগিতার ক্ষেত্রগুলোকে পুনর্বিন্যাস করে, তা সাতটি সেক্টরে নামিয়ে এনে, এক একটি দেশের নেতৃত্বে এক একটি সেক্টরের সহযোগিতার ক্ষেত্র করার ব্যবস্থা করা হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিমসটেক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ খাত এবং বাংলাদেশ এই খাতে নেতৃত্বদানকারী দেশ উল্লেখ করে তিনি বলেন এবং আশা প্রকাশ করেন, পরবর্তী বিমসটেক সম্মেলনের পর বাংলাদেশ যখন সভাপতিত্ব করবে, তখন বিমসটেকের কার্যক্রম আরও জোরদার করবে।

প্রধানমন্ত্রী বিমসটেক প্রক্রিয়াকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন। কারণ, নতুন এসজি ও চেয়ারম্যানশিপ দুটি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশ ভারত ও বাংলাদেশ এবং সচিবালয় হবে ঢাকায়।

শেখ হাসিনা পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ বিমসটেক প্রক্রিয়ায় আরও দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে, যেহেতু ষষ্ঠ শীর্ষ সম্মেলনের পর গ্রুপের সভাপতিত্ব বর্তাবে।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র
১৪ এপ্রিল ২০২৬
পাঁচ বছরে ২ কোটি ৭৫ লাখ ‘কৃষক কার্ড’ দেওয়া হবে : প্রধানমন্ত্রী
১৪ এপ্রিল ২০২৬
চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
১৪ এপ্রিল ২০২৬
চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস-সংস্কৃতির অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল ২০২৬
আগামীকাল ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল ২০২৬
কৃষি কার্ডের বিপরীতে কত টাকা পাবেন কৃষক, জানালেন মাহদী আমিন
১৩ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ
১৩ এপ্রিল ২০২৬
দেশের শান্তি রক্ষায় নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ তারেক রহমানের
১৩ এপ্রিল ২০২৬
দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬
জুলাইয়ে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিস্ফোরণে উড়ে গেছে ফ্লাটের দরজা-জানালা, আহত ৩
  2. ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
  3. নতুন শ্রম বাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী
  4. অবৈধভাবে বালু উত্তোলন, ১১ জনের কারাদণ্ড
  5. প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  6. দুর্ঘটনায় আহত ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x