Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমরা যেন দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি: প্রধানমন্ত্রী
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও আজারবাইজান থেকে বৃহত্তর বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জার্মানির মিউনিখে হোটেল বেইরিশার হফে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন। ছবি : ফোকাস বাংলা

নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও আজারবাইজানের কাছে আরও বড় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী  ডেভিড ক্যামেরন  এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের (এমএসসি) ফাঁকে হোটেল বেইরিশার হফে স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জার্মানির মিউনিখে হোটেল বেইরিশার হফে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন। ছবি : স্টার মেইল

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা নেদারল্যান্ডসকে অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে বর্ণনা করে বাংলাদেশে আরও বিনিয়োগের অনুরোধ জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশে ‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়ন এবং ড্রেজিংয়ের ক্ষেত্রে গৃরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ডস ব্যাপক অবদান রেখেছে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যকে বাংলাদেশে আরও বেশি পরিমাণে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দেশ দুটির মধ্যে সম্পর্ক কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা করেছেন বলে জানান ড. হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের অবদানের প্রশংসা করে এটিকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে বর্ণনা করেন। শেখ হাসিনা ক্যামেরনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জার্মানির মিউনিখে হোটেল বেইরিশার হফে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন। ছবি : ফোকাস বাংলা

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এ সময় আজারবাইজানের প্রেসিডেন্ট বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি আগামী নভেম্বরে আজারবাইজানে অনুষ্ঠেয় কপ২৯ এর আগে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উভয় নেতা যুদ্ধ, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গাজা আক্রমণের অবসানের বিষয়েও আলোচনা করেন। সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগ

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৮ মে ২০২৬
আমরা যেন দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি: প্রধানমন্ত্রী
২৮ মে ২০২৬
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু
  2. বর্জ্য অপসারণ করে প্রশংসিত কুসিক প্রশাসকসহ পরিচ্ছন্নকর্মীরা
  3. ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
  4. ঢাকা সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
  5. রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  6. শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আ.লীগনেতার মাংস বিতরণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x