Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
জিয়াউর রহমান রেমিট্যান্স প্রবাহের ভিত্তি স্থাপন করেছিলেন : রাষ্ট্রপতি
জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রমকল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করা প্রয়োজন : বিরোধীদলীয় চিফ হুইপ
সরকারের দেউলিয়াত্ব, তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না : নাহিদ

বাংলাদেশকে সমৃদ্ধ ও নিরাপদ রাখতে পুলিশ সচেষ্ট থাকবে : রাষ্ট্রপতি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পিআইডির ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ সদা সচেষ্ট থাকবে।’ আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া দেশে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’

রাষ্ট্রপতি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে একটি প্রশংসনীয় নাম। বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত বিকাশ ঘটছে। পরিবর্তন ঘটছে অপরাধের ধরন ও প্রকৃতিতেও। অপরাধীরা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন অপরাধ ঘটাচ্ছে।’

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘ক্রমবর্ধমান সাইবার অপরাধ নির্ণয় ও দমনে বাংলাদেশ পুলিশের তথ্য-প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালাইসিস ইত্যাদি প্রযুক্তি ব্যবহারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে।’

মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগে সামান্য থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ।’

মো. সাহাবুদ্দিন বলেন, “বঙ্গবন্ধু বাংলাদেশ পুলিশকে ‘জনগণের পুলিশ’ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। আমি আশা করি, বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরে ‘জনগণের পুলিশ’ হওয়ার লক্ষ্যে প্রত্যেক পুলিশ সদস্য বিপদে-আপদে জনগণের পাশে থাকবেন। পুলিশের সহায়তা চেয়ে কোথাও কোনো নিরপরাধ মানুষ যেন অযথা হয়রানি বা অবহেলার শিকার না হয়, এ বিষয়ে আপনারা আরও তৎপর হবেন।”

বাণীতে রাষ্ট্রপতি পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং দিবসটির সার্বিক সাফল্য কামনা করেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুলিশ সপ্তাহ
২৫ ফেব্রুয়ারি ২০২৬
বিডিআর বিদ্রোহে শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা
২৫ ফেব্রুয়ারি ২০২৬
বিডিআর বিদ্রোহে শহীদ সেনা সদস্যদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৪ ফেব্রুয়ারি ২০২৬
বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি
২৪ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
১৬ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা কত বেতন পান?
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব
২৭ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি
২৪ ডিসেম্বর ২০২৫
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট প্রকাশ
১৬ ডিসেম্বর ২০২৫
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
১১ ডিসেম্বর ২০২৫
‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, গণধোলাইয়ে শিক্ষক হাসপাতালে
  2. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. তাপপ্রবাহ, কালবৈশাখী ও ঘূর্ণিঝড় নিয়ে চলতি মাসের পূর্বাভাস
  4. ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় আরও বাড়বে : খাদ্য প্রতিমন্ত্রী
  5. শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য
  6. কারা ফটকে শেষ বারের মতো সন্তানের মুখ দেখলেন বাবা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x