Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সংবিধান সংস্কার পরিষদ ও এমপি হিসেবে দুটি শপথই নিলো জামায়াত
ডিউটি ফ্রি গাড়ি ও প্লট নেবেন না বিএনপির এমপিরা
শপথ নিতে সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত এমপিরা
মন্ত্রিসভার সদস্যদের শপথ বিকেলে
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা কত বেতন পান?

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী-মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের কথা রয়েছে। অনেকের মধ্যেই কৌতুহল রয়েছে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিরা কেমন বেতন পেয়ে থাকেন।

জানা গেছে, বাংলাদেশে সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তিনি মূল বেতন হিসেবে পেয়ে থাকেন ১ লাখ ২০ হাজার টাকা। আর প্রধানমন্ত্রীর মাসিক বেতন হয়ে থাকে ১ লাখ ১৫ হাজার টাকা। এই দুই ব্যক্তির সকল খরচ রাষ্ট্র বহন করে।

আরও জানা গেছে, প্রধানমন্ত্রী ১ লাখ ১৫ হাজার টাকা বেতনের সঙ্গে বাড়ি ভাড়া হিসেবে ১ লাখ টাকা পেয়ে থাকেন। এছাড়া দৈনিক ভাতা হিসেবে ৩ হাজার টাকা, বিমান ভ্রমণের জন্য বিমা কভারেজ ২৫ লাখ টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল দেড় কোটি টাকা পেয়ে থাকেন তিনি। অবশ্য সরকারি বাড়িতে বসবাস করলে তিনি বাড়ি ভাড়া পান না।

জাতীয় সংসদের স্পিকার বেতন পান ১ লাখ ১২ হাজার টাকা। বেতন পাওয়ার দিক দিয়ে তার পরের অবস্থানে রয়েছেন প্রধান বিচারপতি। তিনি মাসিক বেতন পান ১ লাখ ১০ হাজার টাকা। বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বেতন পান মাসিক ১ লাখ ৫ হাজার টাকা। আর প্রতিমন্ত্রীদের বেতন ৯২ হাজার টাকা। একই পরিমাণ বেতন পান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিপ হুইপ এবং বিরোধী দলীয় নেতা। এছাড়া উপমন্ত্রীদের মাসিক বেতন হয়ে থাকে ৮৬ হাজার ৫০০ টাকা। সংসদ সদস্যরা বেতন পান ৫৫ হাজার টাকা করে।

দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান। এই গাড়ি পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। এছাড়া সরকারি প্রয়োজনে ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে যেকোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ গাড়ি পান। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান ২ হাজার টাকা। উপমন্ত্রী পান দেড় হাজার টাকা।

আইন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস) পাবেন। এ ছাড়া একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এ ছাড়া দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন। 

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক পেয়ে থাকেন। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একটি করে মুঠোফোন পান।

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি সংসদ সদস্য

সংশ্লিষ্ট সংবাদ: রাষ্ট্রপতি

১৪ ফেব্রুয়ারি ২০২৬
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি : মন্ত্রিপরিষদ সচিব
২৭ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি
২৪ ডিসেম্বর ২০২৫
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট প্রকাশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
  2. দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন
  3. আশাবাদের সঙ্গে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন : প্রধান উপদেষ্টা
  4. প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বিদায়ী ভাষণ
  5. ১৩০টি নতুন আইনসহ ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার
  6. ১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x